মুরগিকে অপহরণ করে ধর্ষণ করল কিশোর!


এক পাকিস্তানি কিশোরের বিরুদ্ধে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠেছে। কোনও মহিলাকে নয়, এক মুরগিকে ধর্ষণের অভিযোগ উঠল আনসার হুসেন নামে ওই কিশোরের বিরুদ্ধে। গত ১১ নভেম্বর এমনই এক অদ্ভুত ঘটনা ঘটেছে পাকিস্তানের লাহোরের কাছে হাফিজাবাদ।
ওই কিশোরের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন হাফিজাবাদের জালাপুর এলাকার বাসিন্দা মানসাব আলি। তিনি পুলিশের কাছে অভিযোগে জানান, তাঁর প্রতিবেশী আনসার হুসেন তাঁর বাড়ি থেকে মুরগি চুরি করে নিয়ে যায় ও তাকে ধর্ষণ করে।
আরও অভিযোগ, ধর্ষণের পরই মৃত্যু হয় ওই মুরগির। নাসরুল্লা ও তুফেল নামে দুই প্রত্যক্ষদর্শী পুরো বিষয়টি দেখেছেন।
জানা গেছে, অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এমনকি মুরগীর মেডিক্যাল টেস্টের পর যৌন হেনস্থার বিষয়ে পুলিশ নিশ্চিত হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
এও জানা গেছে, অভিযুক্ত হুসেন নিজেই পরে এ ঘটনার কথা স্বীকার করেছে। যৌন হতাশা থেকেই এই কাজ করেছে বলে জানিয়েছে সে।
সূত্র: কলকাতা টোয়েন্টিফোর
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













