সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান নিখোঁজ


ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান নিখোঁজ হওয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত থেকে তাকে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে মারুফের মেয়ে সামিহা জামান ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ডিএমপির ধানমন্ডি জোনের সহকারী কমিশনার (এসি) আব্দুল্লাহিল কাফি জানান, সোমবার বিকাল সাড়ে পাঁচটার দিকে মেয়েকে রিসিভ করতে বিমানবন্দরের উদ্দেশে ধানমন্ডির বাসা থেকে বের হন মারুফ। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তিনি বিমানবন্দরে যাননি বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। তার ব্যবহৃত গাড়িটি খিলক্ষেত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।
রাতেই কুড়িল বিশ্বরোড থেকে পূর্বাচলমুখী তিনশ ফুট সড়কে মারুফ জামানের গাড়ি পাওয়া গেছে বলে জানা গেছে। তবে তার অবস্থান সম্পর্কে এখনও কিছু জানতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
মারুফ জামান ৬ ডিসেম্বর ২০০৮ থেকে ১৫ সেপ্টেম্বর ২০০৯ পর্যন্ত ভিয়েতনামে রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন













