রবিবার, আগস্ট ২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ছাত্রলীগ সভাপতিকে কুপিয়ে-গুলি করে হত্যা পাবনায়

পাবনার ঈশ্বরদীতে ছাত্রলীগের এক নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। তার নাম সদরুল আলম পিন্টু। তিনি পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।

রবিবার সন্ধ্যায় দুর্বৃত্তদের হামলায় আহত হওয়ার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা যান তিনি।

পিন্টুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার দাদা জামাল হোসেন। নিহত পিন্টু উপজেলার চর রুপপুর গ্রামের আব্দুল আজাদের ছেলে।

পারিবারিক সূত্র ও পুলিশ জানায়, রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার পাকশী রূপপুর মোড়ে পিন্টুকে গুলি করে সন্ত্রাসীরা। পরে এলোপাথারি কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে রাতেই পিন্টুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ছয়টার দিকে মারা যায় পিন্টু।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, গুলিবিদ্ধ পিন্টু মারা গেছে বলে শুনেছি। তবে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানা নেই। পরে বলতে পারব।

কে বা কারা কী কারণে পিন্টুকে হত্যা করেছে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক বলতে পারেনি। তবে স্থানীয় বেশ কয়েটি সূত্র জানিয়েছে, পাকশী ইউনিয়ন ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর আগে একই ইউনিয়নের ছাত্রলীগ কর্মী সৌরভ হোসেন টুনটুনি’র এক হাত কেটে নিয়ে মোটরসাইকেলে উল্লাস করেছিলেন পিন্টু। এর জের ধরেই প্রতিপক্ষের লোকজন পিন্টুকে হত্যা করতে পারে বলে তাদের ধারণা।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী