শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

চবিতে রাতভর ছাত্রলীগের সংঘর্ষ, ভাঙচুর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রাতভর সংঘর্ষ হয়েছে। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের কক্ষ ভাঙচুরের ঘটনা ঘটে।

বুধবার দিবাগত রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল থেকে ঘটনার সূত্রপাত। ভোররাত পর্যন্ত এই উত্তেজনা বিরাজ করে ক্যাম্পাসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি চূড়ান্ত হওয়ার খবরে শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজনের অনুসারীরা স্লোগান দিতে থাকেন। কমিটিতে সুজনের অনুসারী হিসেবে পরিচিত শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম জীবনকে সভাপতি করা হয়েছে এমন খবরে সুজনের অনুসারীরা বিক্ষুব্ধ হয়ে উঠেন।

এর জেরে সিএফসি গ্রুপের নেতাকর্মীররা ক্ষিপ্ত হয়ে তাদের ধাওয়া দেয়। এসময় তারা আবাসিক হলের বেশ কয়েকটি কক্ষ ভাঙচুর করে। এছাড়া বিভিন্ন আবাসিক হলে থাকা সুজনের অনুসারীদের ধাওয়া দিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেন। পরে তারা ক্যাম্পাসে মিছিল বের করেন।

প্রসঙ্গত, সিএফসি গ্রুপটি ক্যাম্পাসে দীর্ঘদিন যাবত চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রয়াত সভাপতি মহিউদ্দিন চৌধুরীর প্রতিনিধিত্ব করে আসছে।

এসময় বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী ও শাহ আমানত হলের বেশ কয়েকটি কক্ষ ভাঙচুর করা হয়। এতে ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, ‘সংঘর্ষের খবর শুনে আমরা রাতেই ক্যাম্পাসে অবস্থান নিই। এখন পরিস্থিতি শান্ত আছে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত