বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

অপহরণে অভিযুক্ত বাংলাদেশিকে ধরিয়ে দিতে ২০ হাজার ডলার পুরস্কার ঘোষণা এফবিআইয়ের

নিউইয়র্কে অপহরণের অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত রুহেল চৌধুরীর বিষয়ে তথ্য দিতে পারলে ২০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই।

সংস্থাটির ওয়েবসাইটে ফেরারি আসামি সম্পর্কিত একটি পোস্টে বলা হয়েছে, ‘২০২৩ সালের ২৭ মার্চ ও ১১ মে নিউইয়র্কের কুইন্সে দুটি অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এফবিআই রুহেল চৌধুরীকে খুঁজছে।’

এফবিআই বরাতে জানা গেছে, চৌধুরী এবং অন্যরা ভুক্তভোগীদের রাস্তা থেকে অপহরণ করে তাদের লুটপাট, নির্যাতন এবং নেশাগ্রস্ত করান। এর মধ্যে একজনকে মুক্তিপণের জন্য অপহরণ এবং তাকে যৌন নির্যাতনও করা হয়। 

রুহেল ওরফে রুমেল চৌধুরী অপহরণের সময় ভুক্তভোগীদের আটক করে কুইন্সের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়ার জন্য পুরোনো যানবাহন সরবরাহ করতেন এবং তা চালাতেন বলে জানায় এফবিআই।

তিনি নিউইয়র্কের কুইন্সের হলিস, কুইন্স ভিলেজ ও জ্যামাইকা এলাকায় পুরোনো গাড়ির ব্যবসা করতেন বলে পোস্টে জানিয়েছে এফবিআই।

রুহেল চৌধুরীর বিরুদ্ধে নিউইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টে দুটি অপহরণের এবং দুটি অপহরণের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। 

গত ৯ জানুয়ারি আদালত রুহেলের বিরুদ্ধে ফেডারেল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

এছাড়া রুহেল চৌধুরীকে সশস্ত্র ও বিপজ্জনক এবং পালানোর ঝুঁকি হিসেবে বিবেচনা করা উচিত বলে সতর্ক করেছে এফবিআই।

তিনি ১৯৯০ সালের ৯ ফেব্রুয়ারি বাংলাদেশে জন্মগ্রহণ করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত

ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ফেমডম সেশনের নামে নির্যাতনের অভিযোগে দুই নারী গ্রেপ্তার
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি
  • ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার
  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে