শনিবার, জুলাই ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

গোপালগঞ্জে মেীলবাদী হামলায় জনাব খুরশিদ আলম আহত

নিজস্ব সংবাদদাতাঃ গোপালগঞ্জের পৌর বাস টার্মিনাল সংলগ্ন নজির মিয়ার চায়ের দোকানের সামনে ৬ অক্টোবর ২০২৩ ইং তারিখ অত্র এলাকার অধিবাসী জনাব মুহাম্মদ খুরশিদ আলম এর উপর স্থানীয় একটি মেীলবাদী দল আকস্মিক ভাবে আক্রমন চালায়। এ সময় মুহাম্মদ খুরশিদ আলম গুরুত্বর ভাবে আহত হন।

ঘটনাসূত্রে জানা যায়, জনাব মুহাম্মদ খুরশিদ আলম একজন সমকামী ব্যাক্তি। তার সমকামীতার বিষয়টি প্রকাশ হয়ে যাওয়ার পর এলাকার মেীলবাদীগন তার উপর সহিংস আচরন শুরু করেন। মেীলবাদীগন বিভিন্ন সময়ে তাকে এটি একটি গর্হিত অপরাধ এবং অসামাজিক কার্যক্রম বলে হুমকি দিয়ে আসছেন। যার ফলস্রুতিতে জনাব মুহাম্মদ খুরশিদ আলম ব্যাক্তি মানুষ হিসেবে তার স্বাধীনতা হারিয়ে ফেলেন এবং আত্মগোপন করে থাকার পথ অবলম্বন করেন।

গত ৬ অক্টোবর ২০২৩ ইং তারিখ সকাল ৯.০০ টার সময় মুহাম্মদ খুরশিদ আলম নিজ এলাকা ছেড়ে গোপনে ঢাকা চলে যাওয়ার উদ্দেশে ঢাকাগামী একটি বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময়ে টার্মিনাল সংলগ্ন নজির মিয়ার চায়ের দোকানের সামনে অতর্কিতভাবে একদল মেীলবাদী তার উপর হামলা চালায়। হামলাকালীন সময়ে মুহাম্মদ খুরশিদ আলমকে জানে মেরে ফেলার হুমকি দেয়। ঘটনার সময় এলাকার জনগন ছুটে আসেন এবং তাকে স্থানীয় একটি হসপিটালে ভর্তি করিয়ে দেন।

ফোনালাপে জনাব মুহাম্মদ খুরশিদ আলম বলেন, “ব্যাক্তি মানুষ হিসেবে স্বাধীনভাবে বেঁচে থাকা আমার অধিকার। কিন্তু মেীলবাদীদের অযৌক্তিক ব্যখ্যা ও সহিংস আচরনের কারনে আমি আজ অসহায়। নিজ এলাকা ছেড়ে পালিয়ে বেড়ানোই এখন পথ। আমি জানি সারাদেশ ব্যাপী মেীলবাদীদের অবস্থান। নিজেই জানি না কোথায় গিয়ে বেঁচে থাকব।”

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী