শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭ টার সময়  রাজনৈতিক দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনপি) এবং জামাত ইসলামী এর একদল নেতা-কর্মী হঠাৎ করে পাওয়ার হাউস রোড এ অবস্থিত মুহাম্মদ খুরশিদ আলম  এর বাসভবনে জোরপূর্বক প্রবেশ করে।

আলমের স্ত্রী নাহিদ আক্তার জানান যে, দলটি ঘরে প্রবেশ করে মি: আলমকে কে খুঁজতে থাকে। তিনি যখন তাদের জানান যে আলমের অবস্থান সম্পর্কে তিনি কিছু জানেন না, তখন দলটি গুরুতর হুমকি প্রদান করে।

তথ্যসূত্রে জানা যায় যে, মি: আলম একজন উভকামী ব্যক্তি যিনি জেন্ডার অভিমুখিতা ও সংখ্যালঘু অধিকার সংক্রান্ত উদ্যোগে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তাঁর পরিচয় ও সক্রিয়তার কারণে তিনি কর্মক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছেন এবং এখনও প্রাণনাশের ঝুঁকির মধ্যে রয়েছেন।

আলমের স্ত্রী নাহিদ আক্তার আরও জানান যে, দলের সদস্যরা আলমের যৌন অভিমুখিতা নিয়ে অবমাননাকর মন্তব্য করে এবং সতর্ক করে দেয় যে তিনি তাদের হাত থেকে রক্ষা পাবেন না। তারা বলেছে যে তারা তাকে খুঁজে বের করবে এবং “উচিত শিক্ষা দেবে।”

নাহিদ আক্তার জানান যে, সহযোগিতা না করলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। দলটি আরও হুমকি দেয় যে তারা সাত দিনের মধ্যে ফিরে আসবে এবং যদি তিনি  মি: আলম এর অবস্থান সম্পর্কে কোনো তথ্য দিতে না পারেন, তবে তিনি ও তাদের সন্তানরা গুরুতর ক্ষতির সম্মুখীন হবেন।

আমাদের কন্ঠস্বর: স্টাফ রিপোর্টার; ৭ জুলাই ২০২৫

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত