বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

গুলশানে ইতালীয় নাগরিক হত্যা, আইএসের ‘দায় স্বীকার’

রাজধানী ঢাকার গুলশান এলাকায় কুটনৈতিক জোনে ইতালীয় নাগরিক সিসেরো তেভেলাকে (৫০) হত্যার দায় ইসলামিক স্টেট (আইএস) স্বীকার করেছে বলে জানিয়েছে ‘সাইট ইন্টেলিজেন্স গ্রুপ’। সোমবার সন্ধ্যায় অতর্কিতভাবে গুলি করে হত্যার পর রাতে জঙ্গি হুমকি পর্যবেক্ষণকারী এই ওয়েবসাইটে এমন তথ্য প্রকাশ করা হয়।

সিসেরো তেভেলা নেদারল্যান্ডসভিত্তিক আইসিসিও কো-অপারেশন নামে একটি বেসরকারি সংস্থার প্রুফ (প্রফিটেবল অপরচ্যুনিটিজ ফর ফুড সিকিউরিটি) কর্মসূচির প্রকল্প ব্যবস্থাপক ছিলেন। তবে পুলিশ ঘটনার পরপর সিসেরো যুক্তরাষ্ট্রের নাগরিক বলে জানিয়েছিল।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান জোনের এডিসি আবদুল আহাদ জানান, সন্ধ্যা ৭টায় গুলশান-২ এর ৯০ নম্বর সড়কে হাঁটার সময় তিন মোটরসাইকেল আরোহী ইতালির নাগরিক সিসেরো তেভেলাকে গুলি করে পালিয়ে যায়। এ সময় দুর্বৃত্তরা তার হাতে থাকা ব্যাগটি নিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিসেরা তেভেলাকে মৃত ঘোষণা করেন।

রাজধানীর কূটনৈতিক জোনে বিদেশী নাগরিককে গুলি করে হত্যার খবর শুনে রাত নয়টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করতে যান পুলিশের ভারপ্রাপ্ত মহাপরিদর্শক (আইজিপি) মোখলেসুর রহমান। তিনি সেখানে সাংবাদিকদের কাছে সিসেরা ইতালির নাগরিক বলে নিশ্চিত করেন।

এছাড়া ঘটনা তদন্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ, র‌্যাব, সিআইডিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তা ও সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। তারা সেখান থেকে হত্যার বিভিন্ন আলামত সংগ্রহ করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী