অন্তঃসত্ত্বা বোনকে হত্যার দায়ে ভাইয়ের ফাঁসি
আপন অন্তঃসত্ত্বা বোনকে হত্যার দায়ে ভাইকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। ঘটনাটি ঘটেছে গাজীপুরে। মঙ্গলবার সকালে গাজীপুরের জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক এ রায় প্রদান করেন। রায়ে আসামিকে ১০ হাজার টাকা জরিমানার দ-ও প্রদান করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত আসামির নাম মো. জহিরুল ইসলাম কালু (৩৫)। তিনি গাজীপুররের শ্রীপুর বরমী গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে। গাজীপুরের পিপি অ্যাডভোকেট হারিছ উদ্দিন আহমদ জানান, শ্রীপুরের বরমী মধ্যপাড়া এলাকার মো. আজাদের স্ত্রী ফারজানা আক্তার নার্গিস নয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
২০১২ সালের ৪ মার্চ নার্গিসের বাবা নুরুল ইসলাম সন্তান প্রসবের জন্য মেয়েকে তার একই গ্রামের নিজ বাড়িতে নিয়ে আসেন। জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ৫ মার্চ সকাল সাড়ে ১১টার দিকে জহিরুল ইসলাম কালু তার বোন নার্গিসের কক্ষে প্রবেশ করে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে।
পরে এলাকাবাসী জহিরুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করে এবং তার স্বীকারোক্তি অনুযায়ী আসামির রক্তমাখা পাঞ্জাবি এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে নিহতের স্বামী আজাদ বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা ৯ (৩)১২ মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ১ মে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। শুনানি শেষে মঙ্গলবার গাজীপুরের জেলা ও দায়রা জজ এ. কে. এম এনামুল হক আসামিকে ফাঁসিতে ঝুঁলিয়ে মৃত্যুদ- কার্যকর ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট হারিছ উদ্দিন আহমদ। আসামি পক্ষে ছিলেন মো. সাহাবুদ্দিন মোড়ল।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













