বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নিয়ে একসঙ্গে বসবাস

ঝিনাইদহের কালীগঞ্জে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নিয়ে একসঙ্গে বাস করছিলেন। বেশভূষাও ছিল সন্দেহ না করারই মতো। কিন্তু তাদের চলাফেরায় এলাকাবাসীর সন্দেহ হয়। এলাকাবাসী তাদের ব্যাপারে খোঁজখবর নিয়ে জানতে পারে তারা স্বামী-স্ত্রী নয়। পরে রোববার সকালে তাদের আটক করে পুলিশে খবর দেয়।

পুলিশ কথিত স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে। আটককৃতদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

স্বামী-স্ত্রী পরিচয় দানকারী দুজনের নাম শফিকুল ইসলাম (২৭) ও শামীমা খাতুন (২০)। শফিকুল ইসলাম ঝিনাইদহ সদর উপজেলার কলমনখালী গ্রামের বাবর আলীর ছেলে এবং শামীমা খাতুন এই জেলার বদনপুর গ্রামের আবদুল বারী মন্ডলের মেয়ে।

কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, বেশ কয়েক দিন যাবৎ শফিকুল ইসলাম ও শামীমা খাতুন নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে কালীগঞ্জ শহরের বিহারী মোড় এলাকার নুরুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন।

তাদের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ এনেছে পুলিশ।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত