রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জন্ম দিয়ে নিজ বাচ্চাকে খাওয়ার চেষ্টা করলেন মা!

চীনের এক মা তার বাচ্চাকে জন্ম দেয়ার পর খাওয়ার চেষ্টা করলে বাচ্চাটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেছে হাসপাতালের ডাক্তাররা।
লি জিহেনগুয়া নামের ২৪ বছর বয়সী ওই চাইনিজ মহিলা বাচ্চাটিকে খাওয়ার সময় এক নার্স দেখতে পায় এবং বাচ্চাটিকে উদ্ধারের চেষ্টা করে। কিন্তু লি বাচ্চাটিকে ছাড়তে অস্বীকৃতি জানালে সে এলার্ম বাটনে চাপ দিলে ডাক্তাররা এসে জোর করে তার হাত থেকে বাচ্চাটিকে উদ্ধার করে এবং তার মাকে ঘুমের ঔষধ দিয়ে দেয়।

দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশের শেনজেন হাসপাতালে ঘটেছে এ ঘটনা। কিছুদিন আগে ওই মহিলাকে রাস্তা থেকে গর্ভবতী অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সে বাচ্চাটি জন্ম দেয় এবং এসময় ডাক্তাররা তার পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করছিল। কিন্তু এরই মধ্যে বাচ্চা জন্মদানের এক দিন পরে সেখানে কর্তব্যরত নার্স লিও টিয়ানলান দেখতে পান- ওই বাচ্চাটির হাত কামড়ে খাওয়ার চেষ্টা করছে তারই জন্মদাত্রী মা।

হাসপাতালের এক মুখপাত্র বলেন, এটি খুবই দুঃখজনক একটি ঘটনা ছিল এবং কামড়ের ফলে বাচ্চাটির হাত দিয়ে খুব রক্ত ঝরছিল। ভাগ্য ভালো যে ডাক্তাররা বাচ্চাটিকে তার ময়ের কাছ থেকে বিচ্ছিন্ন করতে পেরেছিল।

পুলিশ জানায় তদন্তের পর দেখা গেছে, লি জিহেনগুয়া গর্ভবতী হওয়ার পর অদ্ভূত আচরণের জন্য তার শাশুরি তাকে ঘর থেকে রাস্তায় বের করে দেয় এবং প্রসবের আগে কয়েক সপ্তাহ ধরে সে রাস্তায় বেঁচে থাকার চেষ্টা করে যাচ্ছিল।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত