শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পাসপোর্ট-ভিসা ছাড়াই হজ করতে গিয়ে আটক বাংলাদেশি নারী

হজযাত্রীর নাম-ঠিকানা অনলাইনে নিবন্ধনের পর ব্যাংকে মোয়াল্লেম ফি জমা দিতে হয়। এ প্রক্রিয়া শেষে নিবন্ধনকৃতদের পাসপোর্ট ও ভিসা ইস্যুর পর সংশ্লিষ্ট হজযাত্রী সৌদি আরবে যান হজব্রত পালনে। কিন্তু এসব প্রক্রিয়া সম্পন্ন না করেই নাজনীন সুলতানা নামে এক বাংলাদেশি ঢাকার ইমিগ্রেশন পার হয়ে হজ পালনের উদ্দেশ্যে পৌঁছে যান সৌদি আরবে। কিন্তু শেষ রক্ষা হয়নি তার। জেদ্দা বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের হাতে ধরা পড়েন তিনি। পরে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

জেদ্দা বিমানবন্দর সূত্র জানায়, গত ২২ আগস্ট রাত ১২টার দিকে সাউদিয়া এয়ারলাইনসের একটি ফ্লাইট (নম্বর-এসভি ৫৬০১) জেদ্দা বিমানবন্দরে অবতরণ করে। ওই ফ্লাইটের হজযাত্রীদের সঙ্গে একজন বাংলাদেশি নারী হজকার্ড, পাসপোর্ট ও ভিসা ছাড়াই জেদ্দা বিমানবন্দরে নামেন। তিনি জেদ্দা বিমানবন্দরের ইমিগ্রেশন অতিক্রমকালে ইমিগ্রেশন পুলিশের হাতে ধরা পড়েন। এ সময় তার কাছে মমতাজ বেগম নামে এক নারীর বোর্ডিং কার্ডের একটি অংশ পাওয়া যায়। জেদ্দা বিমানবন্দর কর্তৃপক্ষ ওই নারীকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে।

এ সময় তিনি নিজেকে নাজনীন সুলতানা বলে পরিচয় দেন। জেদ্দা বিমানবন্দর কর্তৃপক্ষ তার কাছ থেকে কোনো ধরনের তথ্য উদ্ধার করতে না পেরে জেদ্দার হজ টার্মিনালের বাংলাদেশি হজ অফিসের কর্মকর্তাদের তলব করেন। হজ অফিসের কর্মকর্তা ঘটনাস্থলে গেলে জেদ্দা বিমানবন্দর কর্তৃপক্ষ ওই নারীর বিষয়ে বিস্তারিত জানতে চায়।

এ সময় হজ অফিসের কর্মকর্তারা হজ অফিসের ওয়েবসাইটসহ যাবতীয় কাগজপত্র পরীক্ষা করে ওই নারী সম্পর্কে কোনো ধরনের তথ্য দিতে পারেননি। তারা ওই নারীকে হজযাত্রী বলেও অস্বীকার করেন। এরপরই বিমানবন্দর কর্তৃপক্ষ সাউদিয়া এয়ারলাইনসকে মোটা অঙ্কের জরিমানা করে এবং ফিরতি ফ্লাইটে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেয়।

নাম প্রকাশ না করার শর্তে হজ অফিসের কর্মকর্তারা বলেন, আটককৃত নারীর কাছে যে বোর্ডিং পাস পাওয়া গেছে তাতে মমতাজ বেগম লেখা রয়েছে। কিন্তু জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার নাম নাজনীন সুলতানা। কিন্তু তার কাছে কোনো পাসপোর্ট, হজকার্ড বা তার চেহারার সঙ্গে ওয়েবসাইটে থাকা কোনো নারীর মিল পাওয়া যায়নি। তার কোনো মাইরাম ও গাইড ছিল না। কোনো ধরনের কাগজপত্র, পাসপোর্ট, ভিসা ও টিকিট ছাড়াই ওই নারীকে বিমানে ওঠার ব্যবস্থা করে দিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তারা। ওই নারীকে বহন করার দায়ে সাউদিয়া এয়ারলাইনস কর্তৃপক্ষকে জরিমানা করা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত