বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

যে কারণে হত্যা করা হয়েছিলো দুই বিদেশীকে

দুই বিদেশী নাগরিক হত্যাকাণ্ড সম্পর্কে পুলিশ একটি প্রাথমিক তদন্ত রিপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিয়েছে। এতে বলা হয়েছে, কথিত আইএস নামে একটি গোষ্ঠী সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে নিজেরা অস্ত্র ও টাকা দিয়ে অথবা ভাড়াটে খুনি ব্যবহার করে হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়।

ইতালীয় নাগরিক সিজার তাভেলা হত্যাকাণ্ডের প্রাথমিক তদন্ত রিপোর্টে বলা হয়, ভিকটিম বারিধারার আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলের সুইমিংপুল ব্যবহার করে তার বাসার দিকে যাচ্ছিলেন। দু’জন অজ্ঞাত পরিচয়ে দুর্বৃত্ত তাকে উদ্দেশ্য করে কমপক্ষে তিন রাউন্ড পিস্তলের গুলি ছুড়ে।

ঘটনাস্থলের উত্তর-পূর্ব কোণে অপেক্ষমাণ একটি মোটরসাইকেলযোগে পালিয়ে যায় তারা। ২০১৫ সালের মে মাসের মাঝামাঝি সময় তাভেলা সিজার বাংলাদেশে আসেন। তিনি নেদারল্যান্ডসের অর্থায়নে পরিচালিত আইসিসি নামক একটি এনজিওতে প্রজেক্ট ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

এই প্রজেক্টের মূল উদ্দেশ্য হচ্ছে- খাদ্য নিরাপত্তার উন্নয়ন, কৃষকদের অপুষ্টি দূরীকরণ। জাপানি নাগরিক কুনিও হোসি’র হত্যাকাণ্ড সম্পর্কে পুলিশের তদন্ত রিপোর্টে বিশেষ কোন অগ্রগতির কথা উল্লেখ নেই। শুধু বলা হয়েছে, রহস্য উদঘাটনে বিশেষ সোর্স নিয়োগ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা সোয়া ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে গুলশান-২ নম্বরের ৯০ নম্বর রোডের মাথায় গভর্ণর হাউজের দক্ষিনের দেওয়াল ঘেঁষা ফুটপাতে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি নেদারল্যান্ডসভিত্তিক আইসিসিও নামের একটি প্রতিষ্ঠানের প্রুফ (প্রফিটেবল অপরচুনিটিজ ফর ফুড সিকিউরিটি) কর্মসূচির প্রকল্প ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। মাত্র পাঁচ দিনের মাথায় গত ৩ অক্টোবর রংপুর সদরের আলুটারী গ্রামে একই কায়দায় জাপানের নাগরিক ওসি কোনিওকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত