যৌতুকের দাবিতে ছাদ থেকে ফেলে দিয়েছে স্বামী!
সিলেট নগরীর শাহপরান এলাকার যৌতুকের ৫ লাখ টাকা না দেয়ায় স্ত্রীকে দোতলা ছাদের ওপর থেকে নিচে ফেলে দেয়ার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।
ভাগ্যক্রমে বেঁচে গেলেও অনেকটা পঙ্গু অবস্থায় ওসমানী মেডিকেলের বেডে কাতরাচ্ছেন রোজিনা আক্তার নামের এ নারী। এ ঘটনায় অভিযুক্ত স্বামী আবদুর রহমান সাগর পলাতক থাকলেও তার এক ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।
মেয়ের সুখের জন্য বাবা ২ লাখ টাকা যৌতুক দিলেও ৫ লাখ টাকা দাবী করেন স্বামী আবদুর রহমান সাগর। সেই টাকা না দিলে রোজিনাকে তার স্বামী সাগর শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করতে থাকে এক পর্যায়ে তাকে দোতলা বাড়ির ছাদ থেকে নিচে ফেলে দেয়।
প্রতিবেদন থেকে আরও জানা যায়, ক্ষত-বিক্ষত অবস্থায় রোজিনাকে তার আত্মীয়রা উদ্ধার করে ওসমানী মেডিকেলে ভর্তি করে। এ ঘটনায় নির্যাতিতার ভাই শাহ পরান থানায় সাগরসহ তার পরিবারের সাত জনের বিরুদ্ধে মামলা করেছেন।
সূত্র: সময় টিভি
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন


তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন













