বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কর্তব্যরত মহিলা কনস্টেবলকে ধর্ষণ করলো তিন পুলিশ কর্মী!

এক মহিলা কনস্টেবলকে ধর্ষণের অভিযোগ তাঁরই তিন সহকর্মীর বিরুদ্ধে। ওই মহিলা এ বিষয়ে থানায় অভিযোগও দায়ের করেছেন বলে পুলিশ জানিয়েছে। ভারতীয় বেশ কিছু গণমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।

ভারতের এটাওয়ার পুলিশ লাইনে কর্মরত ওই মহিলা কনস্টেবলের অভিযোগ, তাঁকে মউরানিপুরে মেলায় কর্তব্যরত থাকার সময়ই ধর্ষণ করে তিন পুলিশ কর্মী। তিন অভিযুক্ত অজয় যাদব (ঝাঁসিতে কর্মরত), রাজা ভাই (আউরিয়াতে কর্মরত) এবং পুলিশের গাড়ির এক চালক। অজয় ও রাজাও কনস্টেবল। এটাওয়ার সিনিয়র পুলিশ সুপার মঞ্জিল সাইনি এ কথা জানিয়েছেন।

সাইনি জানিয়েছেন, নির্যাতিতা মহিলা কনস্টেবলকে গত ২২ থেকে ২৮ সেপ্টেম্বর ঝাঁসিতে মেলার ডিউটি দেওয়া হয়। সেখানেই তিনি ধর্ষিত হন বলে অভিযোগ। সাইনি বলেছেন, কানপুর জোনের ইন্সপেক্টর জেনারেলকে ওই মহিলা কনস্টেবল এ ব্যাপারে অভিযোগ জানিয়েছিলেন।

ওই মহিলার অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন সাইনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত

ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ফেমডম সেশনের নামে নির্যাতনের অভিযোগে দুই নারী গ্রেপ্তার
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি
  • ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার
  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে