বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ক্লিনিকের নার্সকে অজ্ঞান করে ধর্ষনের চেষ্টা, অতঃপর…

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন সেবা ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত আদুরী আক্তার নামের এক সেবিকাকে ঔষুধ খাইয়ে অজ্ঞান করে ধর্ষনের চেষ্টার অভিযোগে ওই ক্লিনিকের মালিক কাম চিকিৎসক মো. মাহাবুবুর রহমানকে আটক করেছে পুলিশ। মাহাবুব নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী মেডিকেল অফিসার(স্যকমো) পদে কর্মরত রয়েছেন। পুলিশ তার মালিকানাধীন ক্লিনিকটিও সিলগালা করে দিয়েছে। অপরদিকে ওই সেবিকা গুরুত্বর অসুস্থাবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের বেডে কাতরাচ্ছে।

জানাগেছে, দুর্ঘটনায় স্বামী মারা যাওয়ার পরে এক সন্তানের জননী আদরী (১৮) আর্থিক স্বচ্ছলতা আনতে দেড় মাসাধিকাল আগে সেবিকার কাজ নেয় স্থানীয় মুক্তি (প্রাঃ) হাসপাতাল ও সেবা ডায়াগনস্টিক সেন্টারে।

ওই সেবিকার ভ্যান চালক বাবা ওদুদ মুন্সী জানিয়েছেন, সোমবার রাতে তার মেয়ে সেবা ক্লিনিকে রাত্রি কালিন ডিউটি করতে আসে। রাতে মাহাবুব তাকে তার রুমে নিয়ে অজ্ঞান করে ধর্ষনের চেষ্টা চালায়। এতে আমার মেয়ে অসুস্থ হয়ে পড়লে মঙ্গলবার সকালে ক্লিনিকে সহকর্মী কয়েকজন তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থকেন্দ্রে নিয়ে যায়। পরে তাকে বাড়ীতে পাঠিয়ে দেয়া হলে সে পুনরায় অসুস্থ হয়ে পড়ে। ফলে তাকে পরিবারের লোকজনের সহায়তায় ফের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে আনা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বিকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

চিকিৎসক ডা. সারমিন সুলতানা জানান, আদুরীর শরীর থেকে স্পাম সংগ্রহ করা হয়েছে। তিনি জানান, আদুরীর শারীরিক অবস্থা সংকটাপন্ন।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগের সত্যতা পেয়ে আসামী মাহাবুবকে আটক করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সিলগালা করে দেয়া হয়েছে ওই ক্লিনিকটি। তিনি জানান, ওই ক্লিনিক মালিকের বিরুদ্বে ক্লিনিকের ভেতরে একাধিকবার নারী কেলেংকারীর অভিযোগ উঠেছে।

এঘটনায় ন্যায় বিচার দাবী করেছে আদুরির মা নুরুন্নাহার বেগম।

এদিকে ঘটনার পর থেকেই ওই ক্লিনিক মালিক ও প্রভাবশালী একটি মহল ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করে যাচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী