স্টার জলসা দেখতে না দেয়ায় স্বামীকে খুন
ভারতীয় টেলিভিশন চ্যানেল স্টার জলসা দেখতে না দেয়ায় গাজীপুরে স্বামী সোহরাব হোসেন ওরফে আমির হোসেনকে (২৮) খুন করেছেন তার স্ত্রী। এ ঘটনায় পুলিশ স্ত্রী শাহিদা আক্তার ওরফে রিপাকে (২৩) গ্রেপ্তার করেছে।
রোববার রাতে গাজীপুর মহানগরের তেলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের বাবা বাদী হয়ে রিপাকে আসামি করে সোমবার জয়দেবপুর থানায় একটি মামলা করেছেন।
নিহত সোহরাব হোসেন কাপাসিয়া উপজেলার ঘাগুটিয়ার বরকতকান্দা এলাকার শাহজাহান মিয়ার ছেলে। তিনি মোবাইল কোম্পানি এয়ারটেলের বিক্রয় প্রতিনিধি ছিলেন। পাশাপাশি তিনি স্থানীয় মডেল ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজিতে (মিস্ট) বিবিএ ফাইনাল ইয়ারে লেখাপাড়া করতেন।
নিহতের বাবা শাহজাহান মিয়া জানান, গাজীপুর মহানগরের তেলিপাড়া এলাকায় স্ত্রী ও সন্তানকে নিয়ে মনির হোসেনের বাসায় ভাড়া থাকত সোহরাব হোসেন। রোববার রাতে স্ত্রী রিপা স্টার জলসা দেখছিল। এ সময় সোহরাব টেলিভিশনের চ্যানেল পরিবর্তন করলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে রিপা উত্তেজিত হয়ে সোহরাবের বুকের বাম পাশে ছুরিকাঘাত করলে সে গুরুতর আহত হয়। পরে এলাকাবাসী আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরি উদ্ধার ও রিপাকে গ্রেপ্তার। রিপা নরসিংদী জেলার মনোহরদী থানার পশ্চিম চালাকচর গ্রামের বাবুল মেম্বারের মেয়ে। তাদের নিলয় (৫) নামে একটি ছেলে রয়েছে।
এ ব্যাপারে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল করিম রেজা জানান, নিহতের স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহবার নেশাগ্রস্ত ছিলেন বলে রিপা জানিয়েছেন। এ নিয়ে বাকবিণ্ডার এক পর্যায়ে ছুরিকাঘাত করলে সোহরাব মারা যান বলেও স্বীকার করেছেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













