বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মির্জা ফখরুলের জামিন মঞ্জুর

পল্টন থানার নাশকতার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে মির্জা ফখরুলসহ ৭৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য ২৪ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

এ মামলায় ফখরুলের জামিনের মেয়াদ শেষ হওয়ায় বৃহস্পতিবার তার আইনজীবী জয়নুল আবেদীন মেজবা জামিনের আবেদন করেন। একই সঙ্গে মামলার অভিযোগ গঠন শুনানির নির্ধারিত দিনে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে কারাগার থেকে আদালতে হাজির না করায় অভিযোগ গঠন পেছানোর জন্য সময় আবেদন করা হয়।

শুনানি শেষে আবেদন মঞ্জুর করে ঢাকা মহানগর হাকিম আলী মাসুদ শেখ এ আদেশ দেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১২ সালের ৯ ডিসেম্বর পল্টন এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তাহের ভূঁইয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

২০১৪ সালের ২৮ জুলাই পল্টন থানার এসআই আবু জাফর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীসহ ৭৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন

ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর

সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন

  • ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
  • কোকেনের সবচেয়ে বড় চালানে জড়িতদের নাম পেয়েছে ডিএনসি
  • বাংলাদেশ ব্যাংক ও দুদকের ৭২ কর্মকর্তার চাকরি ছাড়ায় নানা আলোচনা
  • মূল্য ৭ কোটি: পঞ্চগড়ে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
  • নারায়নগঞ্জে কলেজ ছাত্রী যৌন হয়রানি ও লাঞ্চনার শিকার
  • বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট নিয়ে আদেশ
  • জাতীয় শোক দিবসে রাজধানীতে বাড়তি নিরাপত্তা
  • মানবতাবিরোধী অপরাধ: আজহার-কায়সারের আপিল শুনানি ১০ অক্টোবর
  • নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলা: হাইকোর্টের রায় ২২ আগস্ট
  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড পাওয়া রাজাকার হাফিজ গ্রেপ্তার
  • সেলিম ওসমান অসুস্থ, চার্জ শুনানি হল না
  • স্ত্রী-শাশুড়িসহ তুফান ফের রিমান্ডে