মদপান করিয়ে তরুণীকে গণধর্ষণ
১৮ বছর বয়সী এক তরুণীকে জোর করে মদপান করিয়ে গণধর্ষণ করেছে কয়েকজন দুর্বৃত্ত।
শুক্রবার রাতে চট্টগ্রামের ষোলশহর বন গবেষণাগারের পাহাড়ে এ ঘটনা ঘটে।
আজ শনিবার সকালে পুলিশ ওই তরুণীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে পূর্ব পরিচিত রাসেল ও সাকী নামে দুই যুবক ওই তরুণীকে ডেকে গবেষণাগারের পাহাড়ের পাশে নিয়ে যায়। সেখানে তারাসহ মোট পাঁচ যুবক তাকে ধর্ষণ করে। এর আগে তাকে জোরপূর্বক মদও পান করানো হয়।
পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অপরাধীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান ওসি।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













