মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বাংলাদেশি কিশোরীকে মুম্বাই পতিতালয়ে বিক্রি

যশোর: জেলার শহরতলীর ঝুমঝুমপুর এলাকা থেকে সুইটি (১৬) নামে এক কিশোরীকে ভারতের মুম্বাই শহরের একটি পতিতালয়ে বিক্রি করে দেয়ার অভিযোগে সোমবার দুপুরে কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সুইটির বোন শহরতলীর বালিয়াডাঙ্গা মান্দারতলা এলাকার আব্দুল্লাহ-আল মামুনের স্ত্রী বিউটি বেগম বাদী হয়ে মামলাটি করেন।

এ মামলার অভিযুক্ত ৩ আসামিরা হলেন- মণিরামপুরের খেদাপাড়া এলাকার সেলিম রেজার স্ত্রী বিউটি বেগম, মেয়ে তিশা এবং ছেলে অনিক।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সুইটি শহরের দড়াটানা ফিজিওথেরাপী সেন্টারে কাজ করতো। সেখানে আসামিরা যাতায়াত করতো। সে কারণে সুইটির সাথে তাদের পরিচয় হয়। তারা সুইটিকে প্রায় সময় ভাল কাজের প্রলোভন দেখাতো। তারা সুইটিকে ভারতে পাচার করে দেয়ার জন্য ফন্দি আটে। প্রলোভনে পড়ে সুইটি রাজি হয়।

গত ২৩ মার্চ বিকাল সাড়ে ৩টার দিকে ঝুমঝুমপুর ময়লাখানার সামনে থেকে সুইটিকে নিয়ে যায়। এরপর তার কোন খোঁজ-খবর পাওয়া যায় না।

২৭ মার্চ রাত সাড়ে ৮টার দিকে সুইটি তার ভগ্নিপতি আব্দুল্লাহ আল মামুনের মোবাইল ফোনে ভারত থেকে ফোন দেয়। সুইটি সে সময় জানায় ওই ৩ আসামি তাকে কৌশলে ভারতের মুম্বাই শহরে নিয়ে এসে একটি পতিতালয়ে বিক্রি করে দিয়েছে। এখন সে সেখান থেকে বের হতে পারছে না।

ফোনে কথাবার্তার খবর পাওয়ার পর বাদী বিউটি বেগম কোতয়ালি থানায় অভিযোগ দেন। পুলিশ অভিযোগের ভিক্তিতে সোমবার মামলাটি রেকর্ড করে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী