পূজায় মাদকের জমজমাট ব্যবসা
হোসেনপুর (কিশোরগঞ্জ): জেলার হোসেনপুরে শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে মাদকের জমজমাট ব্যবসা শুরু হয়েছে। পূজা মণ্ডপের আশপাশে মাদক বিক্রেতা ও সেবনকারীদের সংখ্যা চোখে পড়ার মতো।
সরেজমিনে দেখা গেছে, হোসেনপুর উপজেলায় এ বছর দুর্গাদেবীকে বরণ করতে ১৪টি মণ্ডপে চলছে পূজা। পূজাকে কেন্দ্র করে মণ্ডপে হিন্দু ধর্মাবলম্বী ছাড়াও বিভিন্ন ধর্মের লোকজনের বিপুল সমাগম ঘটছে। আর এ সুযোগে আশপাশের মাদক ব্যবসায়ীরা মণ্ডপকে নিরাপদ স্থান হিসেবে ব্যবহার করছে। পুলিশ প্রশাসনের গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকলেও তাদের চোখ ফাঁকি দিয়ে নির্বিঘ্নে চলছে মাদক ব্যবসা।
স্থানীয়দের অভিযোগ, উপজেলার বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে ফেনসিডিল, ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন মাদকের প্রতি যুবসমাজ আসক্ত হয়ে পড়েছে। অনেক আগেই এলাকায় ইয়াবার বিস্তৃতি লাভ করেছে। উপজেলার বিভিন্ন স্থান থেকে মাদক ব্যবসায়ীদের পুলিশ গ্রেপ্তার করলেও জামিনের মাধ্যমে বেরিয়ে এসে তারা পুনরায় ব্যবসা চালিয়ে যাচ্ছে।
স্থানীয়রা আরও জানায়, জলসিঁড়ি ও বন্যা পরিবহনে ঢাকা থেকে এক বোরকাপরা নারী ইয়াবা নিয়ে উপজেলার বিভিন্ন স্থানে সরবরাহ করছে। এছাড়া ওষুধের ফার্মেসিতেও গোপনে ইয়াবা বিক্রি হচ্ছে। উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিক্রির সিন্ডিকেট গড়ে উঠেছে। অন্যদিকে, মাদক ব্যবসায়ীরা অনেকেই আঙুল ফুলে কলাগাছ হলেও জোরালো প্রমাণের অভাবে পুলিশ প্রশাসনের নাকের ডগায় মাদক ব্যবসা করেও পার পেয়ে যাচ্ছে।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নান্নু মোল্লা বলেন, ‘পূজা উপলক্ষে পুলিশি টহল জোরদার করা হয়েছে। মাদকের ব্যাপারে আমরা কঠোর ব্যবস্থা নিচ্ছি। এ জন্য তিনি সকলের সহযোগিতা চেয়েছেন।’
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













