স্কুলছাত্রীকে খুনের ঘটনায় গণবিশ্ববিদ্যালয় থেকে বিক্রম দাস বহিষ্কৃত
স্কুলছাত্রীকে খুন করার অভিযোগে বহিষ্কর করা হয়েছে সাভারের গণবিশ্ববিদ্যালয়ের বিবিএ বিভাগের প্রথম বর্ষের ছাত্র বিক্রম মনি দাসকে।
গত ১৩ অক্টোবর গাজীপুরের কালিয়াকৈরে স্কুলছাত্রী কবিতা রানী দাসকে (১৬) ছুরিকাঘাতে হত্যার ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
উল্লেখ্য, গত ১৩ অক্টোবর গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকার বিজয় সরণি উচ্চ বিদ্যালয়ের গেটে কবিতা রানী দাস (১৬) নামের এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বিক্রম মনি দাস নামের ওই ছাত্র এ হত্যাকাণ্ড ঘটায়। পুলিশ বিক্রমকে আটক করেছে।
তিনি গণবিশ্ববিদ্যালয়ের বিবিএর প্রথম বর্ষের ছাত্র। তার বাড়ি কালিয়াকৈর উপজেলার কাঞ্চনপুর পশ্চিমপাড়া এলাকায়।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন













