গহীন পাহাড়ে তরুণীকে রাতভর ধর্ষণ
নগরীর পাঁচলাইশ থানা এলাকায় এক তরুণী (২০) গণধর্ষণের শিকার হয়েছেন। চার-পাঁচ যুবক শুক্রবার রাতভর তাকে ধর্ষণ করে। পুলিশ শনিবার দুপুরে তাকে উদ্ধার করে।
উদ্ধারের পর ওই তরুণীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওটিসি) পাঠিয়েছে পুলিশ।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বন গবেষণাগার এলাকার গহীন পাহাড়ের ভেতর থেকে ধর্ষণের শিকার এক তরুণীকে উদ্ধার করে ওটিসিতে পাঠানো হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, শুক্রবার রাতভর চার-পাঁচ যুবক তাকে ধর্ষণ করে সেখানে ফেলে চলে যায়। আমরা অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছি।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন


তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন













