মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিশ্ববিদ্যালয় ছাত্রীকে হোস্টেলের সামনে থেকে তুলে নিয়ে ধর্ষণ!

ঢাকায় হোস্টেলের সামনে থেকে জোর করে গাড়িতে তুলে নিয়ে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণ শেষে ছাত্রীটিকে পুনরায় হোস্টেলের সামনে ফেলে যায় ধর্ষণকারীরা। খবর পেয়ে ছাত্রীটির মা-বাবা তাঁকে নিজ এলাকা মানিকগঞ্জের একটি হাসপাতালে ভর্তি করেছেন। গত শনিবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় মানিকগঞ্জের এক যুবককে আটক করেছে পুলিশ।

ধর্ষিত ছাত্রীর বাড়ি মানিকগঞ্জে। তিনি ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। গ্রেপ্তারকৃত যুবকের নাম আশেকুর রহমান ওরফে সবুজ। সে মানিকগঞ্জ সদর উপজেলার ঘুনা গ্রামের জহির হোসেনের ছেলে। পরিবারের অভিযোগ, সবুজ ও তার গাড়ির চালক একই উপজেলার বান্দুটিয়া গ্রামের হাসান মেয়েটিকে জোর করে গাড়িতে তুলে নিয়ে ধর্ষণ করে। খোঁজ নিয়ে জানা গেছে, সামাজিকভাবে প্রভাবশালী হওয়ায় এর আগেও সবুজ একাধিক তরুণীকে যৌন হয়রানি ও নির্যাতন করেছে।

ধর্ষণের শিকার ছাত্রীর সঙ্গে আলাপ করে জানা গেছে, গত শনিবার সকাল ১০টার দিকে ঢাকায় তাঁর হোস্টেলের সামনে থেকে সবুজ ও হাসান নামের দুই যুবক জোর করে তাঁকে একটি প্রাইভেট কারে তুলে নেয়। এরপর তাঁর চোখ, মুখ ও হাত-পা বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে ধর্ষণ করে। এ সময় বাধা দেওয়ায় তাঁকে বেদম মারধর করা হয় এবং জামাকাপড় ছিঁড়ে ফেলে। এরপর বিকেল ৪টার দিকে তাঁকে আবার হোস্টেলের সামনে নামিয়ে দেয়। ছাত্রীটি জানান, ওই অবস্থায় কোনো রকমে তিনি হোস্টেলের ভেতরে পৌঁছতে পারেন। কথাগুলো বলার সময় ওই ছাত্রী কান্নাকাটি করছিলেন।

মেয়েটির মা ও বাবা জানান, খবর পেয়ে গত রবিবার গুরুতর আহত অবস্থায় মেয়েকে হোস্টেল থেকে এনে মানিকগঞ্জের একটি হাসপাতালে ভার্তি করেন। পরে তাঁরা মানিকগঞ্জ সদর থানা পুলিশের কাছে অভিযোগ করেন। মেয়েটির বাবা জানান, খোঁজ নিয়ে জানতে পেরেছেন সবুজ ওরফে আশেকুর মানিকগঞ্জের ঘুনা গ্রামের জহির হোসেনের ছেলে। আর হাসান হলো সবুজের গাড়ির ড্রাইভার। হাসানের বাড়ি মানিকগঞ্জের বান্দুটিয়া গ্রামে।

মেয়েটির বাবা অভিযোগ করেন, কয়েক দিন ধরেই সবুজ মোবাইল ফোনে ১০ লাখ টাকা চেয়ে হুমকি দিয়ে আসছিল। টাকা না দিলে তাঁর ছোট ছেলেকে হত্যা কিংবা মেয়েকে এসিড মারবে বলেও হুমকি দিচ্ছিল। তিনি দাবি করেন, এসব কথা তাঁর মোবাইল ফোনে রেকর্ড করা আছে। এ ছাড়া তাঁর মেয়ের মোবাইল ফোনে বিভিন্ন সময় অশ্লীল ভাষায় মেসেজ দিয়ে বিভিন্ন হুমকি দিত সবুজ।

মানিকগঞ্জ সদর থানার এসআই খায়রুল ইসলাম জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকেল ৩টার দিকে সবুজকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার কিছু আলামতও পাওয়া গেছে সবুজের কাছ থেকে। তিনি জানান, হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। অভিযুক্ত গাড়িচালক হাসানকে আটক করার চেষ্টা চলছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী