এইডস রয়েছে জেনেও ৩০০ মহিলার সঙ্গে সহবাস
এইডস রয়েছে জেনেও একের পর এক মহিলার সঙ্গে সহবাস করায় গ্রেফতার করা হল এক অটোচালককে। সোমবার রাতে সাইবারবাদ পুলিশ গ্রেফতার করেছে ওই অটোচালককে। ধৃতের নাম জোসেফ জেমস। তিনি স্বীকার করেছেন যে তিনি প্রায় ৩০০ মহিলার সঙ্গে যৌন সংসর্গে লিপ্ত হয়েছে। জেরায় পুলিশের কাছে একথা জানিয়েছে সে।
কেরলেই জন্ম ওই অটোচালকের। তাঁর চালচলনে সন্দেহজনক কিছু বিষয় চোখে পড়ায় পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশের স্টেশন হাউস অফিসার ওয়াই নরসিমা রেড্ডি জানান, ওই অটোচালককে ধরে গেলে সে পালানোর চেষ্টা করে। তার কাছ থেকে ১ লক্ষ ২৫ হাজার টাকার সোনার গয়না উদ্ধার করেছে পুলিশ। জেরায় তার কথা শুনে স্তম্ভিত পুলিশ। জানা গিয়েছে পরায় আটমাস আগে তার ওই রোগের কথা জানতে পারে সে। সে বুঝতে পারে যে সে আর বাঁচবে না। তাই যতদিন বাঁচবে সেই কটাদিন আনন্দ করে নেবে এমন সিদ্ধান্তই নেয় সে। তার তিনটি বিয়ে। অনেক আগেই ছেড়ে চলে গিয়েছে প্রথম ও দ্বিতীয় স্ত্রী। আর তৃতীয়জন আলাদা থাকে। তার কোনও সন্তান নেই।সুত্র:কলকাতা
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন


তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন













