গাজীপুরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নারী শ্রমিক নিহত
গাজীপুরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ফাহিমা আক্তার (১৬) নামে এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুর সিটি করপোরেশনের কলমেশ্বর এলাকায় শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি নেত্রকোনার মদন উপজেলার বাশরী এলাকার সোহেল রানার স্ত্রী।
নাওজোড় হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. বাহারুল আলম জানান, সকালে ফাহিমা তার কর্মস্থল পশমী সুয়েটার কারখানায় যাচ্ছিলেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিহত ফাহিমা তার স্বামীসহ কলমেশ্বর (মালেকের বাড়ি) এলাকায় বাড়ি ভাড়া থেকে ওই পোশাক কারখানায় কাজ করতেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন


ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন


আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন













