বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ধর্ষিত কিশোরী উদ্ধার হাত-পা বাঁধা অবস্থায় : নরসিংদিতে

নরসিংদীতে নিখোঁজের ১০ দিন পর অচেতন অবস্থায় এক কিশোরীকে উদ্ধার করেছে স্থানীয় লোকজন। শনিবার রাতে শিবপুর উপজেলার আমতলা বাজারের পাশ থেকে উদ্ধারের পর চিকিৎসার জন্য ওই কিশোরীকে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে পরিবারের অভিযোগ, তাকে ধর্ষণের পর হাত-পা বেঁধে অচেতন অবস্থায় মহাসড়কের পাশে ফেলে দেয়া হয়।

৪ জুন মেজো বোনের বাড়ি থেকে বড় বোনের বাড়ি যাওয়ার পথে নিখোঁজ হয় ১৬ বছরের এই কিশোরী। এরপর টানা ১০ দিন কোনো খোঁজ মেলেনি তার। তার মা’র অভিযোগ, ঘটনার সৈকত ও মেহেদী নামে দুই যুবকরে নাম উল্লেখ করে নরসিংদী সদর থানায় অপহরণের অভিযোগ করা হয়।

তবে পুলিশের এস.আই জুয়েল, সৈকতকে আটক করেও ছেড়ে দেয়।

নির্যাতিতা কিশোরী জানায়, দাসপাড়া মহল্লার সৈকত মিয়া দীর্ঘদিন ধরে বিয়ের প্রস্তাব দেয়াসহ উত্যক্ত করে আসছিল। তার প্রস্তাবে রাজি না হওয়ায় সৈকত মিয়া, মেহেদীসহ পাঁচ জন তাকে অপহরণ করে শারীরিক নির্যাতন চালায়।

চিকিৎসকরা জানান, মেয়েটি মানসিকভাবে অনেকটা বিপর্যস্ত।

নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মিজানুর রহমান বলেন, ‘সে এখনো খাবার খেতে পারছে না। আমরা তাকে লিকুইড খাবার দিয়ে কিছুটা সুস্থ করার চেষ্টা করছি।’

এদিকে, চিকিৎসাধীন কিশোরীকে হেফাজতে নিয়েছে পুলিশ।

নরসিংদীর সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো: মোস্তাক সরকার বলেন, ‘আসামী ধরার ব্যাপারে আমরা অবগত নই। যদি এরকম হয়ে থাকে যে ধরে আবার ছেড়ে দেয়া হয়েছে তাহলে সেটা খতিয়ে দেখা হবে। যদি সেটা প্রমাণ হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

কিশোরীর মা রেহানা বেগম ৯ জুন আদালতে ২ জনের নাম উল্লেখ করে একটি অপহরণ মামলা দায়ের করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত

ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ফেমডম সেশনের নামে নির্যাতনের অভিযোগে দুই নারী গ্রেপ্তার
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি
  • ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার
  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে