মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সাবধান! আপা দেখবাইন আংটিটা সোনার কি না?

আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার মধ্যেও থেমে নেই অজ্ঞান পার্টির সদস্যরা। মানুষের চোখে ধুলো দিয়ে চলছে ছিনতাই। তবে আইনশৃঙ্খলা বাহিনী তাদের কৌশলগুলো রপ্ত করে নেয়ায় বিপাকে পড়েছে অজ্ঞান পার্টির সদস্যরা। তাই বলে থেমে নেই তাদের কার্যক্রম। এবার ভিন্ন কৌশল অবলম্বন করেছে তারা।

সোমবার দুপুরে কিশোরগঞ্জ শহরের খরমপট্টি এলাকায় অজ্ঞান পার্টির কবলে পড়া রাবিয়া খাতুন (২৫) জানান ভিন্ন এই কৌশলের কথা।

রাবিয়া খাতুন বলেন, ‘ছেলেকে ডাক্তার দেখানোর জন্য বাড়ি থেকে বের হয়ে সদর হাসপাতালে আসি। ডাক্তার দেখানো শেষ করে বাড়ি যাওয়ার জন্য হাসপাতালের গেট থেকে রিকশায় উঠি। রিকশাওয়ালা হাসপাতাল থেকে কিছুদূর যাওয়ার পর খড়মপট্টি এলাকায় ফাঁকা রাস্তায় দাঁড়ায়। এরপর আমাকে বলে, আপা একটু দেখবাইন, এইডা সোনার আংটি কি না?’

তিনি বলেন, ‘এই কথা বলে, রিকশাওয়ালা আমার হাতে একটা কাগজ দেয়। কাগজটি খুলে দেখা মাত্রই আমি অজ্ঞান হয়ে পড়ি। তখন আমার কানের দুল ও গলায় থাকা সোনার চেইন খুলে নেয়। এ সময় দূর থেকে এক নারী ঘটনাটি লক্ষ্য করে এগিয়ে আসেন। আর তাতেই ধরা পড়ে যায় অজ্ঞান পার্টির সদস্য মানিক মিয়া (৩৫)।’

প্রত্যক্ষদর্শীরা জানান, রিকশায় রেখে কানের দুল খোলার সময় পথচারী এক নারী বিষয়টি দেখে এগিয়ে যান। জিজ্ঞেস করলে, নিজের স্ত্রী বলে পরিচয় দেন মানিক মিয়া। কিন্তু কানের দুল রাস্তায় খোলা নিয়ে কথা বলার সময় আশপাশের লোকজন ভিড় জমায়। এমন সময় জ্ঞান ফিরে আসে রাবিয়া খাতুনের। পরে তাকে আটক করে থানায় নিয়ে যায় জনতা। মানিক মিয়া অজ্ঞান পার্টির সদস্য বলে পুলিশের কাছে স্বীকার করেছেন। তার বাড়ি সদর উপজেলার বৌলাই ইউনিয়ের ছয়না গ্রামে।

কিশোরগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম জানান, নারীদের অজ্ঞান করে সোনার চেইন টাকা পয়সা হাতিয়ে নেয়ার জন্য অজ্ঞান পার্টির সদস্যরা বিভিন্ন কৌশল অবলম্বন করে। মানিক মিয়া বিভিন্ন সময় পেশা বদলে এই কাজ করে থাকে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত