নানার ধর্ষণে নাতনি অন্তঃসত্ত্বা!


মানিকগঞ্জ জেলার সদর উপজেলার বেতুলিয়া গ্রামে চুন্নু মুন্সীর (৬০) ধর্ষণের শিকার হয়ে তারই এক প্রতিবন্ধী নাতনি (১৮) চার মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন।
এ ঘটনায় মেয়ের বাবার দায়ের করা মামলায় সোমবার রাতে নানা চুন্নু মুন্সীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের ওয়াজউদ্দিনের ছেলে এবং ছয় সন্তানের জনক। আর ওই মেয়েটি একই উপজেলার বরাই ভিকরা গ্রামের রিকশা চালকের মেয়ে।
মেয়েটির বাবা জানান, প্রায় আট বছর আগে দাম্পত্য কলহে তার স্ত্রী ছেলেকে রেখে বুদ্ধি প্রতিবন্ধী ছোট মেয়েকে নিয়ে বাবার বাড়ি চলে যান। সেখানে থাকা অবস্থায় ২ এপ্রিল চুন্নু মুন্সী তার নাতনিকে ধর্ষণ করে। এরপর থেকে বিভিন্নভাবে প্রলুব্ধ করে নাতনির সঙ্গে শারীরিক মেলামেশা করে আসছিলেন তিনি।
লজ্জায় দীর্ঘ দিন গোপন রাখলেও অন্তঃসত্ত্বা হওয়ার লক্ষণ দেখে বিষয়টি কয়েকদিন আগে বাবা ও ভাইকে জানায় মেয়েটি। পরে তার স্বাস্থ্য পরীক্ষা করে প্রায় চার মাসের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হন তারা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, মেয়েটির বাবা মামলা করায় সোমবার রাত আটটার দিকে চুন্নুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













