বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

প্রেমের ফাঁদ পেতে প্রতারণা চক্রের পাঁচ জন গ্রেপ্তার

প্রেমের ফাঁদে ফেলে প্রতারণার মাধ্যমে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগে চার নারী ও এক পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন শহরের চুনারীপাড়ার সীমা বেগম (৩৫), বীথি বেগম (২২), হুরাপুর প্রান্তিকপাড়ার মিলন আলী (২৭), রেলবস্তির মিতু বেগম (২৬) এবং মসজিদপাড়ার বীথি খাতুন (২০)।

নবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাযহারুল ইসলাম জানান, এ পাঁচজন সাধারণ মানুষকে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা করতেন। তাঁরা বিভিন্ন ধনাঢ্য ব্যক্তি, ব্যবসায়ী ও চাকরিজীবীকে সুযোগ বুঝে মোবাইল ফোন ও বিভিন্ন মাধ্যমে প্রেমের ফাঁদে ফেলতেন। এরপর বাড়িতে নিয়ে গিয়ে মেয়েদের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি তুলে জিম্মি করে মোটা অঙ্কের টাকা আদায় করতেন।

ওসি আরও বলেন, পুলিশ বিষয়টি জানতে পেরে অভিযান চালিয়ে ওই পাঁচজনকে গ্রেপ্তার করেছে। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী এ চক্রের সঙ্গে জড়িত আরও নারী-পুরুষকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় নবাবগঞ্জ সদর থানায় একটি মামলা করা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত

ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ফেমডম সেশনের নামে নির্যাতনের অভিযোগে দুই নারী গ্রেপ্তার
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি
  • ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার
  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে