রবিবার, জুলাই ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

চট্টগ্রামে এবার মেয়েদেরকে নিয়ে গেস্ট হাউজের আড়ালে যা হচ্ছে!

চট্টগ্রাম মহানগরীর অভিজাত আবাসিক এলাকায় আমাদের চোখের আড়ালে কি কি ঘটছে তা হয়তো এ সংবাদটি না পড়লে আপনি বিশ্বাসই করতেন না।

‘খুলশি’ চট্টগ্রাম মহানগরীর অভিজাত আবাসিক এলাকা। এই আবাসিক এলাকার ৪ নম্বর সড়কের একটি বাড়ি বাইরে থেকে গেস্ট হাউজ। বাড়িটি ভাড়া নিয়ে বিদেশি বায়ারদের জন্য ‘ইডেন পার্ক’ নামের গেস্ট হাউজ করেছিলেন জনৈক জামিল উদ্দিন।

বাইরে থেকে বাড়িটি গেস্ট হাউজ দেখালেও ভেতরে অভিজাত পরিবারের তরুণ-তরুণীদের রোমান্সের আস্তানা। দিন ও রাতে এই গেস্ট হাউজে চলে শরীরি প্রেমের আদান প্রদান। চলে মদের আসর। সোমবার গভীর রাতে এই গেস্ট হাউজে অভিযান চালিয়ে পুলিশ আটক করেছে ১১ তরুণ-তরুণীকে। আটকৃতদের সবাই উচ্চবিত্ত ও সম্ভ্রান্ত পরিবারের সন্তান। আটককৃতদের পরে আদালতে সোপর্দ করা হয়।

খুলশি থানার এস আই সুমন জানান, খুলশি আবাসিক এলাকা কল্যাণ সমিতির নেতৃবৃন্দের অভিযোগের ভিত্তিতে ওই ইডেন পার্ক নামক গেস্ট হাউজে অভিযান পরিচালনা করা হয়। এসময় অনৈতিক কাজে লিপ্ত থাকা অবস্থায় ১১ তরুন তরুনীকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৫ জন তরুন এবং ৬ জন তরুনী।

পুলিশ জানায়, ইডেন পার্ক নামের এই গেস্ট হাউজের আড়ালে এখানে দীর্ঘদিন ধরে অনৈতিক কার্যক্রম চলে আসছিলো।

খুলশি আবাসিক এলাকা কল্যাণ সমিতি সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ওই গেস্ট হাউজে অনৈতিক কার্যকলাপ চলার বিষয়টি সমিতির নেতৃবৃন্দের নজরে এলে সোমবার রাতে গেস্ট হাউজটি নজরবন্দি রেখে পুলিশকে খবর দেয়া হয়।

অভিযোগ রয়েছে, ইডেন পার্কের মত খুলশি আবাসিক এলাকার আরও কয়েকটি বাড়িতে এই ধরনের অনৈতিক কার্যকলাপের আস্তানা রয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ

চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন

চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।

চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন

চট্টগ্রামে চিনির গুদামে আগুন- ১৭ ঘণ্টা পরও পুরোপুরি নেভেনি

গতকাল (৪ মার্চ) বিকালে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ঈসানগর এলাকায় অবস্থিতবিস্তারিত পড়ুন

  • পাল্টাপাল্টি অবস্থানে ছাত্রলীগ চবিতে
  • ঋণের বোঝা নিয়ে দম্পতির ‘আত্মহত্যা’
  • আজ খুলে দেয়া হচ্ছে চট্রগ্রামের আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভার
  • চট্টগ্রামে মিনিবাস উল্টে নিহত ২
  • চট্টগ্রামে মন্দিরে হামলা-অগ্নিসংযোগ, সড়ক অবরোধ
  • ক্রিকেট নিয়ে মারামারি: আহত স্কুলছাত্রের মৃত্যু
  • নারী আইনজীবীর নাক ফাটিয়ে দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা
  • চট্টগ্রামে ৬ ঘন্টার বৃষ্টিতে লাখো মানুষ পানিবন্দি
  • চট্টগ্রামে ইয়াবাসহ ২ পুলিশ কনস্টেবল গ্রেপ্তার
  • অ্যাম্বুলেন্সে থাকা পাকিস্তানের পতাকা ছিঁড়ে ফেললো চবি ছাত্রলীগ
  • সন্দ্বীপে নৌকাডুবি, ৪ লাশ উদ্ধার
  • ‘পুলিশ মেরে বেহেশতে যেতে চায় জঙ্গিরা’