ঢাবি ভর্তি পরীক্ষা : জালিয়াত চক্রের ১২ সদস্য আটক
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র জালিয়াতির চেষ্টা করায় ১২ জনকে আটক করেছে ডিবি পুলিশ।
শুক্রবার সকাল ১০টায় শুরু হয়েছে পরীক্ষা। চলবে বেলা সাড়ে ১১টা পর্যন্ত। এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার মুনতাসিরুল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রশ্নপত্র জালিয়াতির তথ্য পেয়ে প্রথমে একজনকে ফার্মগেট থেকে আটক করা হয়। এরপর তার দেওয়া তথ্য অনুযায়ী নাখালপাড়া ও তেজকুনি পাড়া এলাকা থেকে অন্যান্যদের আটক করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ বলেন, ‘পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে পুলিশের পাশাপাশি বিএনসিসি, রোভার স্কাউটসহ স্বেচ্ছাসেবী সংগঠনগুলো কাজ করছে।’
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













