মাকে কুপিয়ে আহত করেছে কলেজ শিক্ষক ছেলে!
বাগেরহাটরে মোড়েলগঞ্জে মীরা রানী (৬২) নামে এক নারীকে কুপিয়ে আহত করেছে তার প্রভাষক ছেলে বিশ্বজিৎ পোদ্দার (৪২) ।
শুক্রবার সকাল ১১টার উপজেলা সদরের কৃষি ব্যাংক রোডে এ ঘটনা ঘটে।
বিশ্বজিৎ পোদ্দার ঐ এলাকার মৃত বাবুল পোদ্দারের ছেলে স্থানীয় এ আর খান কলেজের প্রভাষক।
স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আহত মা মীরা রানী পোদ্দারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।
আহত মীরা রানী ও পুলিশ জানায়, সকালে বিশ্বজিৎ পোদ্দার (৪০) তার মাকে মারপিট করে। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে পার্শ্ববর্তী ডোবায় ফেলে রাখে।
ইতোপূর্বেও বিশ্বজিৎ তাকে মারপিট করেছে বলে অভিযোগ করেছেন মা মীরা রানী।
ঘটনার পর থেকে এ.আর.খান কলেজের প্রভাষক বিশ্বজিৎ পোদ্দার পলাতক রয়েছেন।
এ ঘটনার পর পুলিশ বিশ্বজিৎ পোদ্দারের স্ত্রীকে আটক করেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন













