বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ডাস্টবিনে মানুষের বিপুল হাড়গোড় উদ্ধার

ময়মনসিংহ: শহরের একটি ডাস্টবিনের কাছ থেকে মানুষের বিপুলসংখ্যক হাড়গোড় ও গলিত অংশ উদ্ধার করেছে পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার দুপুর ১২টার দিকে এগুলো উদ্ধার করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল থেকে শহরের সাহেব আলী সড়ক ও জমির মুন্সী সড়কের মোড়ের একটি ডাস্টবিনের আশপাশে সাদা পলিথিনে মোড়ানো কিছু পড়ে থাকতে দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এগুলো নিয়ে মানুষের কৌতূহল বাড়তে থাকে। পরে সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এসব পলিথিন উদ্ধার করে বস্তায় ভরে নিয়ে যায়।

কোতোয়ালি মডেল থানার পুলিশ বলেন, উদ্ধার হওয়া হাড়গোড় ও গলিত অংশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে র‌্যাব-১৪-এ নিয়োজিত অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শামীম আরা বেগম সংবাদমাধ্যমকে বলেন, এগুলো মানুষের হাড়গোড়। তবে কতজন মানুষের এবং কত দিন আগের তা বোঝা যাচ্ছে না।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী