বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বাবাকে ডেকে এনে স্কুলেই শিক্ষককে পেটালো ছাত্র

নির্ধারিত পোশাক না পরায় ও দেরিতে স্কুলে আসায় সপ্তম শ্রেণির এক ছাত্রকে বকাবকি করেন শিক্ষক আমজাদ হোসেন। পরে ওই ছাত্র তার বাবাকে স্কুলে ডেকে এনে বাবা ছেলে মিলে শিক্ষক মিলনায়তনেই শিক্ষককে মারপিট করে।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে যশোরের ঝিকরগাছার আকিজ কলেজিয়েট স্কুলের শিক্ষক মিলনায়তনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ইভেন নামে ওই ছাত্রের বাবা আব্দুল হান্নানের মোটরসাইকেল ভাঙচুর করে তাদের অবরুদ্ধ করে রাখে।

পরে ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাদের উদ্ধার করে নিয়ে আসেন। আব্দুল হান্নানের বাড়ি শার্শার নাভারণ কাজিরবেড় এলাকায়।

আকিজ কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মজিবুর রহমান জানান, শনিবার ইভেন ইউনিফর্ম ছাড়াই দেরিতে স্কুলে আসে। এ জন্য স্কুলের ক্রীড়া শিক্ষক আমজাদ হোসেন তাকে ‘বকাঝকা’ করেন। এতে ইভেন ক্ষিপ্ত হয়ে বাড়িতে গিয়ে তার বাবা আব্দুল হান্নানকে ডেকে নিয়ে আসে। এরপর বাবা-ছেলে মিলে স্কুলের শিক্ষক মিলনায়তনে গিয়ে শিক্ষক আমজাদ হোসেনকে মারপিট করেন।

এ ঘটনার পর শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে আব্দুল হান্নানের মোটরসাইকেল ভাঙচুর করে বাবা-ছেলেকে অবরুদ্ধ করে রাখে। এরপর তারা স্কুলের মাঠে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। খবর পেয়ে ঝিকরগাছা থানার ওসি মোল্যা খবির আহমেদ ঘটনাস্থলে গিয়ে তাদের দুইজনকে উদ্ধার করে।

অধ্যক্ষ মজিবুর রহমান আরও জানান, ইভেন বখাটে হওয়ায় এর আগে তাকে একবার টিসি (ছাড়পত্র) দেয়া হয়েছিল। পরে স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের সুপারিশে তাকে ফের ভর্তি নেয়া হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে ঝিকরগাছা থানার ওসি মোল্যা খবির আহমেদ জানান, শিক্ষককে মারপিটের ঘটনায় বাবা-ছেলেকে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে এনেছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত

ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ফেমডম সেশনের নামে নির্যাতনের অভিযোগে দুই নারী গ্রেপ্তার
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি
  • ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার
  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে