প্রেমিকার বিয়ে, প্রেমিকের আত্মহত্যা
গাজীপুরের কালিয়াকৈরে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রেমিকার অন্যত্র বিয়ে হওয়ায় তিনি আত্মহত্যা করেছেন বলে ধারনা করা হচ্ছে। রোববার সকালে কেরামত শাহ মাজার এলাকা থেকে নিহত আমিনুল ইসলামের লাশ উদ্ধার করা হয়। তিনি চন্দ্রা মণ্ডলপাড়া এলাকার মৃত মনসুর আলীর ছেলে।কালিয়াকৈর থানার এসআই রাসেল মিয়া জানান, শনিবার রাতের কোনো এক সময় কেরামত শাহ মাজারের পাশের জলপাই গাছে গলায় ফাঁস নেন আমিনুল।
তিনি আরো জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় একটি মেয়ের সাথে আমিনুলের প্রেমের সম্পর্ক চলে আসছিল। সম্প্রতি ওই মেয়ের অন্যত্র বিয়ে হয়ে যায়। এতে তিনি হতাশ হয়ে পড়েন। এ কারণেই আত্মহত্যার ঘটনাটি ঘটে থাকতে পারে। নিহত আমিনুলের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন













