শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পরীক্ষায় জালিয়াতি, জাবি ছাত্রলীগ সহ-সভাপতি আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে শাখা ছাত্রলীগের সহ-সভাপতিসহ দুইজনকে আটক করেছে দায়িত্বরত শিক্ষকরা। পরে তাদের বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

সোমবার দুপুর ২টায় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ২০৩ নং রুম থেকে তাদের আটক করা হয়।

অভিযুক্ত জাবি ছাত্রলীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল গ্রুপের নেতা।

হলে দায়িত্বরত ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. এটিএম শাখাওয়াত হোসেন জানান, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ভর্তি পরীক্ষায় ছানাউল হোসেন নামে এক ভর্তিচ্ছুর প্রক্সি দিতে গিয়ে আটক হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের প্রথম বর্ষের ছাত্র অলি হোসেন জনি ওরফে জনি রহমান। পরে তাকে উদ্ধার করতে হলে প্রবেশ করেন শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন।

এ সময় ছাত্রলীগ নেতা দায়িত্বরত শিক্ষকদের ধাক্কা দিয়ে হলে বিশৃঙ্খলা সৃষ্টি করে জনি রহমানকে বাঁচানোর চেষ্টা করেন। পরে দায়িত্বরত শিক্ষক অধ্যাপক ড. শাখাওয়াত হোসেন, সুদীপ পাল ও ভর্তি পরীক্ষা আঞ্চলিক সমন্বয়ক অধ্যাপক দেলোয়ার হোসেন তাদেরকে আটক করে প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করেন।

ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন প্রস্রাব করার কথা বলে সহকারী প্রক্টর শেখ আদনান ফাহাদকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করেন। পরে নিরাপত্তায় দায়িত্বরত প্রহরীরা তাকে আটক করে।

প্রক্সি দিতে আসা অভিযুক্ত ঢাবি ছাত্র জনি রহমান জানান, সার্জেন জহুরুল হক হলের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান ইমন ও জাবি ছাত্রলীগের সহ-সভাপতি আনোয়ার হোসেনের সঙ্গে ৫০ হাজার টাকার চুক্তিতে ছানাউল হোসেনের পরিবর্তে সে ভর্তি পরীক্ষা দিতে আসে। হলে কোনো সমস্যা হলে বিষয়টি তারা দেখে নেবে বলে তাকে আশ্বস্ত করা হয়।

এ ব্যাপারে প্রক্টর অধ্যাপক ড. তপন কুমার সাহা বলেন, বিষয়টি আশুলিয়া থানা পুলিশকে জানানো হয়েছে। তাদেরকে পুলিশে দেওয়া হবে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত