বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রুবির ভয়ংকর প্রতারনার ফাঁদ, অল্পের জন্য ইজ্জত রক্ষা!

বানিয়াচং উপজেলার গুনই গ্রামের জনৈকা যুবতি নবীগঞ্জ শহরের একটি ব্যাংকে টাকা উত্তোলন এসে ভংয়কর প্রতারণার ফাঁদে পাঁ দিয়ে অল্পের জন্য ইজ্জত রক্ষা করতে পেরেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের কালাভরপুর গ্রাম থেকে মক্ষিরানী রুবি বেগমসহ ২ যুবতীকে গ্রেফতার করেছে গোপলার বাজার ফাড়িঁ পুলিশ।

স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার বাউসা ইউনিয়নের বিলপাড় গ্রামের মক্ষিরানী রুবি বেগম দীর্ঘদিন যাবৎ উপজেলার দেবপাড়া ইউনিয়নের কালাভরপুর আলী নগর গ্রামে নানা বাড়িতে থেকে দেহ ব্যবসা চালিয়ে আসছে। তার এই অনৈতিক কর্মকান্ডে এলাকাবাসী অতিষ্ট হয়ে উঠলেও ভয়ে কেউই প্রতিবাদ করার সাহস পেত না। গত ৭/৮ দিন পূর্বে নবীগঞ্জ শহরে টাকা উত্তোলনের জন্য একটি ব্যাংকে এসে মক্ষিরানী রুবির সাথে পরিচয় হয় বানিয়াচং থানার গুনই গ্রামের জনৈকা যুবতীর। পরিচয়ের দিন মোবাইল নাম্বার আদান প্রদান। এক পর্যায়ে একে অপরের ধর্মের বোন হয়ে যান।

কিন্তু কে জানতো যে এটা রুবির ভয়ংকর প্রতারনার ফাঁদ? গত মঙ্গলবার দুপুরে ধর্ম আত্মীয়তার সুত্রধরে বানিয়াচং থানার গুনই গ্রামের জনৈকা যুবতী মেয়েকে দাওয়াত করে রুবি বেগমের বাড়ি আনে। সন্ধ্যার দিকে অপরিচিত জনৈক এক যুবকের সাথে অনৈতিক কাজ করার জন্য রুবি প্রস্তাব দেয়।

তার এই প্রস্তাব না মানায় জোরপুর্বক দেহ ব্যবসা করার চেষ্টা কালে ওই জনৈকা যুবতী দৌড়ে পালিয়ে পাশের বাড়ি মাহমুদ মিয়ার বাড়িতে আশ্রয় নেয়। সেখানে গিয়ে মক্ষিরানী রুবি বেগম ওই যুবতীকে মারপিট করে। এদের সুচিৎকারে স্থানীয় জনতা জড়ো হলে জনৈকা যুবতি বিস্তারিত খুলে বলে স্থানীয়দের। পরে স্থানীয় লোকজন গোপলার বাজার পুলিশ ফাড়িঁতে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থল পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে তাদেরকে থানায় নিয়ে আসেন।
বুধবার সকালে তাদেরকে সংশ্লিষ্ট ধারায় জেল হাজতে প্রেরন করা হওয়ার কথা রয়েছে।

স্থানীয় লোকজন জানান, প্রতিদিন গভীর রাত পর্যন্ত রুবির বাড়িতে চলে দেহ ব্যবসা। অপরিচিত লোকদের আনাগোনা। কেউ প্রতিবাদ করলে মামলার ভয় দেখায় রুবি। ফলে মামলার ভয়ে কেউ মুখ খোলতে সাহস পায় না। রুবি বেগম গ্রেফতারের খবরে এলাকায় আবার স্বস্তি ফিরে এসেছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী