বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পিকনিক স্পটে তরুণীকে নিয়ে ইয়াবা সেবন, ফুর্তি, অতঃপর যে রহস্যময় ঘটনা ঘটল ..

সদর উপজেলার পিরুজালী তরুবিথী পিকনিক স্পটে নারী নিয়ে মউজ করতে গিয়ে মনিরুজ্জামান মণ্ডল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিলুফার ইয়াসমিন নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তরুবিথী পিকনিক স্পট থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

নিহত মনিরুজ্জামান গাজীপুর সদর উপজেলার পিরুজালী গ্রামের মণ্ডলপাড়া এলাকার নূরুল ইসলাম মণ্ডলের ছেলে। আটক নিলুফার ইয়াসমিনের বাড়ি গাজীপুর মহানগরীর বাউপাড়া এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মনিরুজ্জামান বুধবার রাতে পিরুজালীর তরুবীথি পিকনিক স্পটে নিলুফার নামে এক নারীসহ ইয়াবা সেবন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রাতে ওই পিকনিক স্পটে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মনিরসহ অন্যরা পালিয়ে যায়।

এরপর বৃহস্পতিবার সকালে মনিরের মরদেহ নিয়ে নিলুফার ইয়াসমিন একটি সিএনজিতে চলে আসার সময় স্থানীয়রা টের পেয়ে তাদের আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ সকাল ১১টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরে শহীদ তাজ উদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাজমুল ইসলাম জানান, নিহতের গায়ে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে মনিরুজ্জামান মণ্ডল হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিলুফার ইয়াসমিনকে আটক করা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত

ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ফেমডম সেশনের নামে নির্যাতনের অভিযোগে দুই নারী গ্রেপ্তার
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি
  • ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার
  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে