বিয়ের দাবি করায় অন্তঃস্বত্ত্বাকে পেটালো প্রতারক প্রেমিক


রংপুরের গঙ্গাচড়ায় বিয়ের দাবী করায় ৫ মাসের অন্তঃস্বত্ত্বা স্কুল পড়ুয়া এক মেয়েকে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রেমিক শরিফুল মুন্সি ও তার পরিবার।
গুরুতর অবস্থায় মেয়েটি এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ‘ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে’ ভর্তি রয়েছে।
ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের কর্তব্যরত নার্স রাধা রানী সরকার বলেন, সে ২০ সপ্তাহের অন্তঃস্বত্ত্বা তাকে মারধর করা হয়েছে। এখন মেয়েটা বেশ অসুস্থ, তার পেটে ব্যথা হচ্ছে বলে জানিয়েছে।
স্থানীয়রা জানায়, গঙ্গাচড়ার পশ্চিম কচুয়া গ্রামের স্কুল পড়ুয়া ১৫ বছর বয়সী এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে একই গ্রামের বিবাহিত শরিফুলের। অবৈধ মেলামেশা ফলে ওই মেয়ে অন্তঃস্বত্ত্বা হওয়ায় কিছুদিন ধরে তাকে এড়িয়ে যাচ্ছিল প্রেমিক শরিফুল। আজ শুক্রবার সে শরিফুলের বাসায় গিয়ে বিয়ের করার দাবি জানালে শরিফুল ও তার পরিবারের লোকজন তাকে মারধর করে। খবর পেয়ে ওই মেয়ের পরিবার ও এলাকাবাসী তাকে উদ্ধার করে।
গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. এ. মান্নান বলেন, বিষয়টি শুনেছি তবে কেউ এখনো মামলা দায়ের করেনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন


তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন













