রাতভর হোটেলে থাকার পর সকালে প্রেমিকের পলায়ন


মোবাইলে মিসকলের মাধ্যমে পরিচয়। এরপর প্রেমের সম্পর্ক। কিছুদিন যেতেই স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে রাতযাপন। সবশেষে প্রেমিকাকে হোটেলের রুমে ফেলে প্রেমিকের পলায়ন। এমন ঘটনা ঘটেছে রাজধানীর বিজয় সরণীর একটি আবাসিক হোটেলে। ভুক্তভুগী ওই তরুনীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজের ওসিসিতে ভর্তি করা হয়েছে। তরুনীর বরাত দিয়ে পুলিশ জানায়, গত এক বছর আগে একটি মিস কলের মাধ্যমে গাজিপুরের শ্রীপুরের ওই তরুনীর সাথে পরিচয় হয় বিজয় নামে এক যুবকের। পরিচয়ের সুত্র ধরে দীর্ঘ ফোনালাপ। এরপর দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে। এর মধ্যে তারা দুজন ঢাকায় এসে একবার সাক্ষাতও করে। সবশেষ গত বুধবার বিজয় ওই তরুনীকে ফোন করে ঢাকায় আসতে বলে। তার কথামত তরুনী শ্রীপুর থেকে ঢাকায় আসে। এরপর তারা দুজন স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে বিজয় সরণীর ক্যাপিটাল আবাসিক হোটেলের চতুর্থ তলার বি-৪ নম্বর রুমে ওঠে। সারারাত থাকার পর আজ বৃহস্পতিবার সকাল ৭টায় বিজয় নাস্তা আনার কথা বলে হোটেল থেকে বেরিয়ে যায়। এরপর থেকে ওই তরুনী তার আসার আপেক্ষায় থাকে। কিন্তু বেলা ১১টা বেজে গেলেও বিজয় ফেরেনি। এদিকে বেলা ১২টার মধ্যে তাকে হোটেলের রুম ত্যাগ করতে হবে। এক পর্যায়ে রুমের খোঁজ খবর নিতে এলে ওই তরুনী তাদের জানায়, তার স্বামী নাস্তা আনতে গিয়ে ফিরে আসেনি। হোটেল বয় বিষয়টি ম্যানেজারকে জানালে তিনি রুমে আসেন। পরে তিনি জানতে পারেন, তারা প্রকৃত স্বামী-স্ত্রী নয়। এরপর ম্যানেজার ওই তরুনীকে নিয়ে তেজগাঁও থানায় যান। সেখানে পুলিশ ঘটনাটি শুনে একটি মামলা দায়ের করে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করেন। তেজগাঁও থানার এএসআই রমজান আলী জানান, তরুনী অভিযোগ করেছে, বিজয় রাতভর তাকে ধর্ষণ করেছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













