শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিয়ের প্রথম রাতেই স্বামীর পুরুষাঙ্গ কেটে নিল স্ত্রী!

বিয়ের প্রথম রাতেই গাজীপুরে এক স্ত্রী তার স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলেছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাতে গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকার পালকি আবাসিক হোটেলে। পুলিশ অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে।

আটক স্ত্রীর নাম সাজেদা বেগম (২২)। তার বাড়ি কুড়িগ্রামের রৌমারী থানার বারবান্দা এলাকায়।

আহতাবস্থায় স্বামী সোলাইমান ওরফে সোহেলকে (২৫) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার বাড়ি বাহ্মণবাড়িয়ায়।

আটক সাজেদার বরাত দিয়ে জয়দেবপুর থানার ভোগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জাকির হোসেন জানান, সাজেদা বেগম তার নানির সঙ্গে গাজীপুর সিটি করপোরেশনের ছয়াদানা এলাকায় হারিকেন ফ্যাক্টরির কাছে ভাড়া বাসায় থাকতেন। তিনি ভোগড়া এলাকার কলম্বিয়া পোশাক কারখানায় চাকরি করেন। প্রায় এক বছর ধরে কারখানায় যাওয়া আসার পথে সোহেল তাকে প্রেম নিবেদন এবং বিয়ের প্রস্তাব দিত। পরে গত ৩ নভেম্বর তারা বিয়ে (কোর্ট ম্যারেজ) করেন।

বৃহস্পতিবার রাত ৭টার দিকে কারখানা ছুটির পর সাজেদা কারখানা থেকে বের হলে সোহেল তাকে নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে পালকি আবাসিক হোটেলে ওঠে। সেখানে তাদের মধ্যে কলহের এক পর্যায়ে রাত পৌনে ২টার দিকে সাজেদা ব্লেড দিয়ে সোহেলের পুরুষাঙ্গ কেটে বিচ্ছিন্ন করে ফেলে। এতে হোটেল রুমে চিৎকার-চেচামেচি শুরু হলে হোটেল কর্তৃপক্ষ থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাজেদাকে আটক করে এবং সোহেলকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। পরে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে রাতেই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত