এসএসসি পাশ না করেও এমবিবিএস ডাক্তার!


এসএসসি পাসও করেনি সুজন দেবনাথ। কিন্তু নিজের চেম্বারের নেমপ্লেটে লেখা এমবিবিএস ডাক্তার। তার মতো একইভাবে কোনো প্রকার মেডিকেল ডিগ্রি না থাকার পরও নিজেদের এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে দীর্ঘ দিন ধরে সাধারণ মানুষদের ধোঁকা দিয়ে আসছিল মোস্তফা কামাল ও প্রদীপ কান্তি দাশ।
শনিবার নগরীর পাহাড়তলী থানার অলগ্ধকার এলাকায় অভিযান চালিয়ে এই তিন ভুয়া ডাক্তারকে হাতেনাতে ধরে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন। সেই সঙ্গে বিক্রয়-নিষিদ্ধ ওষুধ বিক্রয়ের দায়ে তিন ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রুহুল আমিন জানান, কোনো প্রকার মেডিকেল ডিগ্রি না থাকার পরও ডাক্তার পদবি ব্যবহারের দায়ে সাগরিকা মুরগির ফার্ম এলাকার সুজন দেবনাথ, মোস্তফা কামাল ও প্রদীপ কান্তি দাশকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তারা দীর্ঘ দিন ধরে সাধারণ মানুষের চোখকে ফাঁকি দিয়ে ডাক্তার পদবি ব্যবহার করে আসছিল। এতে মানুষের উপকারের চেয়ে অপকারই বেশি হয়েছে। পরে তারা বিষয়টি স্বীকার করে ভুল স্বীকার করে। যে কারণে তাদের কাছ থেকে মুচলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়। বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন- ২০১০-এর ২৯ ধারা অনুযায়ী ন্যূনতম এমবিবিএস বা বিডিএস ডিগ্রি না থাকলে ডাক্তার পদবি লেখা যায় না। আইন অমান্য করার অপরাধে আইনের বিভিন্ন ধারায় এ তিনজনকে জরিমানা করা হয়েছে;
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













