বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

যৌন ব্যবসায় জড়িত ৩৪ শিক্ষার্থীকে আটক করলেন পুলিশ

ত্রিপুরার রাজধানী আগরতলায় এক মধুচক্রে হানা দিয়ে ৩৪ জনকে গ্রেপ্তার করল পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন ২০ জন তরুণ-তরুণী। এঁরা সকলেই স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী।

ত্রিপুরায় রমরমিয়ে চলছে যৌনতার ব্যবসা। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার থেকে অভিযোগ পেয়ে অবশেষে নড়েচড়ে বসে রাজ্য প্রশাসন। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার বিকেলে আগরতলা শহরের মোট তিনটি রেস্তরাঁয় হানা দেয় পুলিশ। অবৈধ যৌন সংসর্গে লিপ্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয় ২০ জন ছাত্রছাত্রীসহ মোট ৩৪ জনকে। এদের মধ্যে রয়েছেন তিন রেস্তরাঁর মালিকরা। তাঁদের বিরুদ্ধে রেস্তরাঁর আড়ালে অবৈধ যৌন ব্যবসা চালানোর অভিযোগ এনেছে পুলিশ।

গ্রেপ্তার শিক্ষার্থীদের মধ্যে দুই তরুণী আগরতলার ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির ছাত্রী। ধৃত অন্য এক যুবতী নার্সিং ইনস্টিটিউটে পড়াশোনা করছেন এবং বাকিরা সকলেই আগরতলার সরকারি মেডিক্যাল কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে দুই তরুণীর বয়স ১৭ বছর।
রবিবার রাতেই তাদের স্থানীয় আদালতে হাজির করা হয়। আদালত এর মধ্যে ৩২ জনকে বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। দুই নাবালিকাকে জুভেনাইল হোমে রাখার নির্দেশ জারি করা হয়েছে।

পুলিশি অভিযানের নেতৃত্ব দেন পুলিশ প্রধান বিজয় নাগ এবং উপপ্রধান শর্মিষ্ঠা চক্রবর্তী। সাংবাদিক সম্মেলনে পুলিশ প্রধান জানিয়েছেন, রাজধানী ও সংলগ্ন এলাকায় গজিয়ে ওঠা অবৈধ যৌন চক্র রুখতে কিছুদিনের মধ্যে আরও কড়া পদক্ষেপ করা হবে;

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত

ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ফেমডম সেশনের নামে নির্যাতনের অভিযোগে দুই নারী গ্রেপ্তার
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি
  • ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার
  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে