বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সৎ বাবার হাতে ধর্ষিত নাবালিকার সন্তান প্রসব

সৎ বাবার ধর্ষণজাত সন্তানের মা হল ১৩ বছরের এক নাবালিকা। মধ্যপ্রদেশের কাটনিতে ওই শিশুটি অ্যাম্বুল্যান্সেই একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছে। মা ও ছেলে দুজনেই সুস্থ রয়েছে। তবে, এই সদ্যোজাতের পুনর্বাসনের কী ব্যবস্থা হবে, তা এখনও অজানা।

রোববার সকাল ১১টা নাগাদ মেয়েটির লেবার পেইন শুরু হয়। যে স্বেচ্ছাসেবী সংস্থার হোমে শিশুটি বর্তমানে রয়েছে, তারা সঙ্গে সঙ্গে একটি অ্যাম্বুল্যান্স ডেকে শিশুটিকে জেলা হাসপাতালে নিয়ে যাচ্ছিল। তবে, আধা ঘণ্টার মধ্যেই শিশুটির প্রবল যন্ত্রণা শুরু হয় এবং অ্যাম্বুলেন্সের মধ্যেই সন্তান প্রসব করে সে। তবে, সদ্যোজাতের ভবিষ্যত্ নিয়ে চিন্তায় পড়েছেন স্বেচ্ছাসেবী সংস্থা কর্তৃপক্ষ। সংস্থার কর্মকর্তা ড. সমীর চৌধুরী জানিয়েছেন, ‘আমি শিশুটিকে নিয়ে এখনও ধন্দে আছি। ওই নাবালিকাকে নিজের সন্তানকে কাছে রাখার অনুমতি দেওয়া ছাড়া আমাদের হাতে অন্য কোনও উপায় নেই। ও নিজের সন্তানকে ছাড়বে না। রাজ্য সরকারকেই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।’

সৎ বাবার হাতে ধর্ষিত হওয়ার পর, শিশুটি সমাজের কলঙ্ক এই বলে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। ঞরসবং ড়ভ ওহফরধ এই নিয়ে খবর করার পর ধর্ষিতা নাবালিকা ও তাদের ধর্ষণজাত সন্তানের অবিলম্বে পুনর্বাসনের জন্য নতুন নীতি আনার প্রস্তাব করে মধ্যপ্রদেশের মানবাধিকার কমিশন।
শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ার পর তার মা মেয়ের গর্ভপাত করানোর চেষ্টা করেছিলেন। তবে, শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তাতে বাধ সাধেন ডাক্তাররা। আগস্ট মাসে ওই নাবালিকার ধর্ষক সৎ বাবাকে গ্রেপ্তার করা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী