পরিবারের সকলের সামনেই যুবতীকে গণধর্ষণ!


বাড়িতে ঢুকে বাড়ির লোকের সামনেই এক যুবতীকে গণধর্ষণ করল তিন যুবক৷ এমনকি ঘটনার কথা প্রকাশ্যে আনলে তারা যুবতী ও তার পরিবারকে প্রাণে মারার হুমকি দেয় বলে অভিযোগ৷
ভারতের উত্তরপ্রদেশের মীরাট জেলার কিঠৌর থানা এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে৷ নির্যাতিতার যুবতীর পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যে স্থানীয় থানায় ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। ভারতীয় কয়েকটি গণমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।
কিঠৌর থানার পুলিশ কর্তা সুমের সিং যাদব জানিয়েছেন, তিনি নির্যাতিতা যুবতীর বাড়িতে গিয়েছিলেন কিন্তু সেখানে কেউ ছিল না৷ এই কারণে যুবতীর মেডিকেল টেস্ট এখনও পর্যন্ত করানো সম্ভব হয়নি৷ তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে এই ঘটনা সন্দেহজনক বলে মনে করা হচ্ছে৷ কারণে তদন্তে ওই যুবতীর প্রেমের সম্পর্ক ও অভিযুক্তদের সঙ্গে যুবতীর পরিবারের শত্রুতার কথা জানা গিয়েছে৷
যাদব আরও জানিয়েছেন, অভিযোগ অনুযায়ী থানা এলাকার একটি গ্রামে ঘটনার দিন গভীর রাতে তিন যুবক তস্কির, অকীল ও রাগিব বাড়িতে ঢোকে৷ তারা যুবতীর দাদা বৌদি ও তাদের সন্তানকে বন্দী করে যুবতীকে ধর্ষণ করে বলে অভিযোগ৷ যদিও অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনার অনেক পরে৷
এই বিষয়ে তাদের জিজ্ঞাসা করা হলে তারা জানান, অভিযুক্তরা তাদের প্রাণে মারার হুমকি দিয়েছিল৷ সেই ভয়েই তারা সেসময় পুলিশে অভিযোগ জানাতে পারেনি৷ পুলিশ কর্তা জানিয়েছেন, এই ঘটনায় তদন্ত চলছে৷ অভিযুক্তদের খোঁজ করা হচ্ছে৷
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন













