বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

অন্যরকম এক ধর্ষণের ঘটনা!

এক অন্যরকম ভাবে ধর্ষণের ঘটনা! মুম্বইয়ের চেম্বুরের আরসিএফ থানায় ১৬ বছরের এক কিশোরের বাবা-মা এক মহিলার বিরুদ্ধে তাঁদের সন্তানকে এক বছর ধরে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গিয়েছে, অভিযুক্ত মহিলার বিরুদ্ধে ধর্ষণ, ব্ল্যাকমেল, হুমকি এবং যৌন নিগ্রহ থেকে শিশুদের সুরক্ষা আইনে মামলা দায়ের করেছে পুলিশ।

ওই কিশোরের বাবা জানিয়েছেন, কিছুদিন ধরেই অন্য ধরনের হয়ে গিয়েছিল ও। কোনও কিছুতেই আগ্রহ নেই, অন্যমনস্ক। এতেই আমি উদ্বিগ্ন হয়ে পড়ি। তারপর ওর কাছে আমি কী হয়েছে তা জানতে চাই। অনেক জোরাজুরির পর ভেঙে পড়ে ও যা জানায় তাতে আমি হতভম্ব হয়ে পড়ি।

অভিযোগ, গত বছর একদিন ওই কিশোর তার বন্ধুর বাড়িতে যায়। সেই সময় বাড়িতে ছিল না তার বন্ধু। সেই সুযোগে বন্ধুর মা মাদক মেশানো পানীয় খেতে দেয় তাকে। এরপর জোর করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন ওই মহিলা। শুধু তাই নয়, ওই ঘটনার ভিডিও মোবাইলে রেকর্ড করেন ওই মহিলা। এরপর থেকেই ওই ভিডিও প্রকাশ করার ভয় দেখিয়ে প্রায় এক বছর ধরে কিশোরের ওপর শারীরিক অত্যাচার চালান ওই মহিলা। এই ঘটনায় কিশোরের মনের মধ্যে চাপের সৃষ্টি হয়। পড়াশুনোয় মন বসাতে পারছিল না সে। এমনকি, পরিবারের কারুর সঙ্গে কথা বলার আগ্রহও হারিয়ে ফেলে সে।তার স্বাস্থ্য ভেঙে পড়ে। তার ব্যবহারটাই পাল্টে যায়।

থানায় দায়ের করা অভিযোগে বলা হয়েছে, ডিভোর্সি ওই মহিলা ছেলেটিকে হুমকি দেন, শারীরিক সম্পর্কের কথা কাউকে জানালে ফল ভালো হবে না। তিনি ওই কিশোরীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করবেন বলেও শাসানি দেন। এতেই প্রবল চাপে পড়ে যায় কিশোরটি।

কিশোরের বাবা জানিয়েছেন, পুলিশ এ ব্যাপারে তাঁদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আরসিএফ থানার পুলিশ জানিয়েছে, ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে। তদন্ত চলছে। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় এরচেয়ে বিস্তারিতভাবে কিছু জানাতে অস্বীকার করেছে পুলিশ।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী