টিউশন সেরে বাড়ি ফেরার পথে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ
ফের স্কুল ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ৷ ঘটনাটি ঘটেছে মালদহর কাজি গ্রামে৷ অভিযোগ, ইংলিশবাজার চন্ডিপুর হাই স্কুলের একাদ্বশ শ্রেনীর ছাত্রী রবিবার বিকেলে টিউশন পড়ে বাড়ি ফিরছিল৷ তখনই স্থানীয় তিন যুবক বুলেট, সঞ্জীব রাহা, বাপ্পা ঘোষ তার শ্লীলতাহানি করে বলে অভিযোগ৷
এমনকি মারধরও করা হয় বলে অভিযোগ৷ এরপর বাড়ি ফিরে এসে অসুস্স্থ হয়ে পড়ায় রাতেই তাকে ভর্তি করা হয় মালদহ মেডিকেল কলেজে৷ কিন্তু ঘটনার প্রায় তিনদিন পর মঙ্গলবার রাতে মালদহ ইংলিশবাজার মহিলা পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করা হয় ছাত্রীর পরিবারের তরফে৷ প্রশ্ন উঠছে রবিবার শ্লীলতাহানির ঘটনাটি ঘটলেও মঙ্গলবার কেন পুলিশে অভিযোগ দায়ের হল? ছাত্রীর পরিবারের তরফে বলা হয়, রবিবার বাড়ি ফিরে এসে ওই ছাত্রী জানায় পরে গিয়ে আঘাত লেগেছে৷
কিন্তু মঙ্গলবার সব কথা পরিবারকে খুলে বলে ওই ছাত্রী৷ জানায় অনেকদিন ধরেই ওই তিন যুবক উত্যক্ত করছিল৷কিন্তু রবিবার তাঁকে শ্লীলতাহানি ও মারধর করা হয় বলে পরিবারকে জানায় সে। এরপরই মালদহ ইংলিশবাজার মহিলা পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করা হয়৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ অভিযুক্তরা পলাতক৷
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন













