বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মানুষের মগজ চুরি করে অনলাইনে বিক্রি!

কীভাবে যে তার মগজে মগজ চুরির ব্যাপারটা ঢুকেছিল! মগজ ধোলাই বা অন্য কিছু নয়। একেবারে মগজ চুরি। আবার চুরির পর তা বিক্রি করে ডলারে পকেটভর্তি করা। বাহ, বেশ তো!

এমনই আজব ব্যাপার ঘটেছে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায়। মিউজিয়ামে সংরক্ষিত মস্তিষ্ক চুরি করে তা অনলাইনে বিক্রিও করে দেন এক ব্যক্তি। চোর অবশ্য ধরা খেয়েছে। নাম ডেভিড চার্লস। বয়স ২৩। খোয়া যাওয়া মগজও উদ্ধার করেছে পুলিশ।

ইন্ডিয়ানার রাজধানী ইন্ডিয়ানাপোলিসের একটি মেডিকেল মিউজিয়ামে এই ঘটনা ঘটে। ডেভিড চার্লস একাধিকবার ওই মিউজিয়ামে চুরি করে। প্রতিবারই লক্ষ্য ছিল কাচের জারে বিশেষভাবে সংরক্ষিত মানুষের মস্তিষ্ক। এ রকমই ৮০টি জার চুরি করে ডেভিড। সঙ্গে বেশ কিছু হিউম্যান টিস্যুও নিয়ে পালায় সে।

চুরি করা মস্তিষ্ক পরে অনলাইন শপিং পোর্টাল ই-বে’তে বিক্রি করে দেয় ডেভিড। ৬০০ ডলারের বিনিময়ে ৬ জার মস্তিষ্ক কিনে নেন সান ফ্রান্সিসকোর এক বাসিন্দা। তিনি অবশ্য সঙ্গে সঙ্গেই পুলিশকে বিষয়টি জানান।

ইন্ডিয়ানাপোলিশের পুলিশের সঙ্গে যৌথভাবে তদন্ত চালিয়ে ডেভিড চার্লসকে গ্রেপ্তার করে সান ফ্রান্সিসকোর পুলিশ। মিউজিয়ামে ডেভিডের রক্তলাগা এক টুকরো কাগজও পাওয়া গিয়েছিল।

ইন্ডিয়ানা মেডিকেল হিস্ট্রি মিউজিয়াম প্রতিষ্ঠিত হয় ১৮৪৮ সালে। পরে এটি মিউজিয়ামে রূপান্তরিত হয়। এখানে চিকিৎসা-ইতিহাসের বিভিন্ন জিনিস প্রদর্শন করা হয়, বিশেষ করে মানুষের মস্তিষ্ক মেলে এখানে।

শুধু মানবমস্তিষ্কই নয়, ডেভিড এ মিউজিয়াম থেকে একটি ইলেক্ট্রোকার্ডিওগ্রাম মেশিন, বেবি স্কেলসহ বিভিন্ন সরঞ্জাম চুরি করে বলে আদালত জানান।

ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের পাবলিক প্রসিকিউটর অ্যান্থনি ডিয়ার বলেন, ডেভিড চার্লস তার বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন, যার একটি ছিলো মানবমস্তিষ্ক চুরি।

ম্যারিয়ন কাউন্টি কোর্ট ডেভিড চার্লসকে এক বছর গৃহবন্দি ও দুই বছর পুলিশি নজরদারিতে থাকার শাস্তি দেয়। তার কাছ থেকে চুরি করা মস্তিষ্ক ও অন্য জিনিসপত্র উদ্ধার করা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী