বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পেটের দায়ে গ্রিসে বাড়ছে দেহ ব্যবসা

নিজের ১২ বছরের মেয়েকে এক দালালের হাতে বিক্রি করতে গিয়ে ধরা পড়েছিলেন মা। মাস খানেক আগে গ্রিসের সেই ঘটনা সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পরে শোরগোল পড়ে গিয়েছিল গোটা ইউরোপে। মেয়েকে বিক্রি করার অভিযোগে ইতোমধ্যে ৩৩ বছরের কারাদণ্ড হয়েছে ওই মায়ের। সঙ্গে ১০ লাখ ইউরো জরিমানাও। বছর চুয়াল্লিশের সেই নারী রাতারাতি একটা নামকরণও হয়ে গিয়েছিল। ‘মনস্টার মম’। পুরো ইউরোপীয় সংবাদমাধ্যম সেই নামেই ডাকতে শুরু করেছিল তাকে।

টাকার জন্য কী করে এক মা তারই সন্তানকে এক অবসরপ্রাপ্ত ব্যক্তির হাতে বিক্রি করতে গিয়েছিলেন, সেই প্রশ্ন তুলে ওই নারীকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিল গ্রিসের সমাজ। আর এই একই ঘটনা নাড়া দিয়েছিল এথেন্সের প্যানটেইয়ন বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্বের অধ্যাপক গ্রেগরি লাক্সসকে। দিন কয়েক আগে তারই করা একটি সমীক্ষায় দেখা গেছে, শরীর বিক্রিতে এখন গ্রিক নারীরাই সংখ্যাগরিষ্ঠ।

লন্ডনের একটি দৈনিকের বরাত দিয়ে কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকায় সম্প্রতি এ খবর প্রকাশিত হয়েছে। আর তার পরই প্রশ্ন উঠেছে প্রধানমন্ত্রী সিপ্রাসের ব্যয় সঙ্কোচ নীতি নিয়ে। আগে যেখানে পূর্ব ইউরোপের নারীরাই গ্রিসের দেহ ব্যবসায় সংখ্যাগরিষ্ঠ ছিলেন, সেই জায়গাটা এখন চলে গেছে সে দেশের নারীদের হাতে।

লাক্সসের কথায়, ‘অবস্থা এতটাই শোচনীয় যে ৩০ মিনিটের জন্য শরীর বেচে যে টাকা তারা পাচ্ছেন, তা দিয়ে হয়তো একটা মাত্র স্যান্ডউইচ কেনা যাবে। বা একখানা চিজ। কিন্তু উপায়ন্তর না পেয়ে সেই পেশাই এখন আঁকড়ে ধরছে দেশের নারী সমাজ।’

মোট ১৭ হাজার যৌন কর্মীর উপর সমীক্ষা চালিয়ে দেখা গেছে, গ্রীসে এখন সে দেশের মেয়েরাই যৌন পেশাকে বাঁচিয়ে রেখেছেন। লাক্সস জানিয়েছেন, দেশে যৌন কর্মীদের মধ্যে ৮০ শতাংশই এখন গ্রিক নাগরিক।

ছ’বছর ধরে টানা ব্যয় সংকোচের পথে হেঁটেছে গ্রীসের সরকার। সরকারি সুযোগ-সুবিধা কাটছাঁট করতে করতে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, শুধুমাত্র পেট চালানোই নয়, কর দেওয়ার জন্যও এখন দেহ বেচতে পিছপা হচ্ছেন না দেশের মেয়েরা। লাক্সস জানিয়েছেন, আর্থিক মন্দা শুরুর সময় এক যৌনকর্মী ৫০ ইউরো নিতেন। আর এখন সেই সংখ্যাটাই গিয়ে ঠেকেছে ২ ইউরোয়।

যৌন পেশা গ্রীসে বৈধ। কিন্তু গোটা দেশজুড়ে যে কটা যৌনপল্লি রয়েছে, তার অধিকাংশেরই লাইসেন্স নেই। তার কথায়, ‘পরিস্থিতি যা, তাতে এই সংখ্যাটা ভবিষ্যতে আরও বাড়বে।’

তিনি জানালেন, এখন যে সব মেয়ে যৌন পেশায় আসছে, তাদের বেশির ভাগেরই বয়স ১৭ থেকে কুড়ির মধ্যে। লাক্সসের আকুতি, ‘এ ভাবে উদাসীন থাকলে দেশে মেয়েদের পরিস্থিতি দিন দিন আরও খারাপ হবে। সরকারের উচিত অবিলম্বে এ নিয়ে কিছু করা।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত